National

আগ্রায় তৈরি হচ্ছে প্লাস্টিকের তাজমহল

আগ্রা শহরটাকে সারা বিশ্ব চেনে তাজমহলের জন্য। যমুনার ধারের এই শহর এবার পেতে চলেছে দ্বিতীয় তাজমহল। যমুনার ওপর এতমাউদুল্লা ভিউ পয়েন্ট-এ তৈরি হচ্ছে এই তাজমহল। বর্জ্য প্লাস্টিক বোতল জমিয়ে তা পোরা হচ্ছে পলিথিনের ব্যাগে। সারি দিয়ে তৈরি হচ্ছে এক একটি পরিবেশ বন্ধু ইট। কেননা এই ইট তৈরি করতে গিয়ে বর্জ্য নয়া রূপ গ্রহণ করছে। যা থেকে কোনও দূষণ ছড়াচ্ছে না। একটি এনজিও-র উদ্যোগে পরিবেশ কর্মীরা হাত লাগিয়েছেন এই তাজমহল গড়ে তোলায়। যেখানে ব্যবহার হচ্ছে এই প্লাস্টিক-পলিথিনের ইট।

কীভাবে প্লাস্টিক বা পলিথিনের মত জিনিস পরিবেশ বন্ধুর আকার নিচ্ছে? উদ্যোক্তারা জানাচ্ছেন, তাঁরা ফেলে দেওয়া প্লাস্টিক বোতল চারদিক থেকে সংগ্রহ করে সেগুলিকে প্যাকিং সামগ্রি, গুটখার প্যাকেট ও পলিথিন ব্যাগে মুড়ে সিল করে দিচ্ছেন। এমনভাবে তা সিল করা হচ্ছে যাতে ওই ইটগুলির মধ্যে হাওয়া চলাচল করতে না পারে। তাঁদের দাবি, এভাবে এগুলি শক্ত সমর্থ হচ্ছে। আর টেকসইও হচ্ছে। যা পরিবেশ বান্ধবও। আর প্রায় ৫০০ বছরেও নষ্ট হওয়ার নয়। তবে এক্ষেত্রে প্লাস্টিক বোলতগুলির মধ্যেও আবর্জনা পুরো ফেলছেন তাঁরা। তারপর তা দিয়ে ইট বানাচ্ছেন।

এমন ইট জড়ো করেই তৈরি হচ্ছে তাজমহল। যা তৈরি করতে আরও কমপক্ষে ৬ মাস লাগবে বলে মনে করা হচ্ছে। এই তাজমহল তৈরি হলে তা যেমন বর্জ্য ধ্বংসে একটা বড় ভূমিকা নেবে, তেমনই আগ্রার আসল তাজমহলের পাশাপাশি পর্যটকদের অন্যতম আকর্ষণও হয়ে উঠবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026