কয়েক মাস আগে প্রবল ঝড়ে ভেঙে পড়েছিল তাজমহলের একাংশ। এবার প্রবল বৃষ্টিতে ভাসল তাজমহল চত্বর। আগ্রাতে প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে শহরের অনেক জায়গায় জল জমে গেছে। বেহাল অবস্থা আগ্রা শহরের। এই অবস্থায় আগ্রার প্রধান আকর্ষণ তাজমহল যে রেহাই পাবেনা তা অনুমেয়।
শুক্রবার সকালে দেখা যায় তাজমহলের মূল সৌধের সামনের বিস্তীর্ণ প্রাঙ্গণ জলে থৈথৈ করছে। ফোয়ারাগুলো আলাদা করে বোঝার উপায় নেই। সবই জলের তলায় চলে গেছে। সবুজ বাগানও ভ্যানিস! মাঝেমধ্যে বৃষ্টির জমা জলের মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে ঘাসের ডগা। গোটা চত্বর জলের তলায়। এদিকে বৃষ্টি হয়েই চলেছে। ফলে অবস্থা আরও খারাপ হবে বলেই মনে করছেন অনেকে। জলস্তর বেড়েই চলেছে। আকাশের মুখ ভার। তারমধ্যেই অবশ্য পর্যটকরা আসছেন তাজমহল দর্শনে। ছাতা মাথায় ফুটপাতের মত লাল পাথরের তৈরি হাঁটার পথ ধরে এগিয়ে যাচ্ছেন তাজমহলের মূল সৌধের দিকে। কিন্তু তার দুপাশে সবুজ গালিচার যা অবস্থা তাতে তা অনায়াসে জলে ভরা খেত বলে চালিয়ে দেওয়া যায়!
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…