National

বাঁশ দিয়ে মুড়ে ফেলে সেদিন রক্ষা করা হয়েছিল তাজমহলকে

তাজমহল আদৌ কি আজও মানুষের দেখার জন্য থাকত, নাকি সেদিন তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হত। যদিনা সেটিকে বাঁশ দিয়ে মুড়ে ফেলা হত।

বাঁশ সেদিন বাঁচিয়ে দিয়েছিল তাজমহলকে। নাহলে তাজমহল আদৌ এখনও বিশ্বের অন্যতম আশ্চর্য হয়ে মানুষের দেখার জন্য থাকত কিনা সন্দেহ রয়েছে। হয়তো সেদিন ভেঙে গুঁড়িয়ে দিত আকাশ থেকে নেমে আসা কোনও বোমা।

এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কথা। বোমারু বিমান ভারতের আকাশেও হানা দিয়েছিল। সে সময় তাজমহল টার্গেট হতে পারে একথা মনে করে আনানো হয়েছিল প্রচুর বাঁশ। সেসব বাঁশ গায়ে গায়ে ঘন করে বেঁধে ফেলা হয়েছিল। তাজমহলকে ঢেকে ফেলা হয়েছিল সেই বাঁশের ভারা দিয়ে।

এতটাই ঘন করে বাঁশ বাঁধা হয়েছিল যে উপর থেকে বোঝার উপায় ছিলনা সেটি কি! মনে হতে পারত বাঁশের কোনও খাঁচা তৈরি করে কাজ হচ্ছে। এভাবেই বোমারু বিমানের হাত থেকে সেদিন রক্ষা করা হয়েছিল তাজমহলকে। অন্তত সেই বাঁশ বাঁধার কারণ হিসাবে সেটাই মনে করা হয়েছিল। যাতে তাজমহল বোমারু বিমানের নজর এড়াতে পারে।

তাজমহল সারা বিশ্বের কাছেই এক পরম আশ্চর্য হয়ে রয়ে গেছে। এই অসামান্য স্থাপত্য কর্ম দেখতে এখনও বছরভর দেশের তো বটেই, বিদেশ থেকে আসা পর্যটকদের ভিড় লেগে থাকে তাজমহল চত্বরে।

তাজমহল আগ্রা শহরের অর্থনীতির একটা বড় ভরসাও বটে। তাজমহলকে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনা এ শহরের বহু মানুষের কর্মসংস্থানের রাস্তা খুলে দিয়েছে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026