ফাইল : তাজমহল, ছবি - আইএএনএস
আগ্রা : তাজমহল পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সোমবার ৬ জুলাই থেকে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং কদিন আগেই ঘোষণা করেছিলেন তাজমহল খুলে দেওয়ার কথা। পর্যটকরা তাই নিশ্চিত ছিলেন সোমবার থেকে তাজমহলে ঢুকতে পারবেন তাঁরা। তাজমহলে প্রবেশ ও ওই চত্বরে থাকার সময় প্রয়োজনীয় যে বিধিনিষেধ মেনে চলতে হবে তারও তালিকা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সব ভেস্তে গেল শেষ মুহুর্তে।
সোমবার থেকে তাজমহল না খোলার সিদ্ধান্ত নেওয়া হল রবিবার। আগ্রার স্থানীয় প্রশাসন ও এএসআই একসঙ্গে বসেই এই সিদ্ধান্ত গ্রহণ করে। কারণও রয়েছে। আগ্রা শহরে এখন করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এমনিতেই আগ্রার পরিস্থিতি যথেষ্ট শোচনীয় ছিল। হুহু করে সংক্রমণ ছড়াচ্ছিল। এখনও তা অব্যাহত। তাই তাজমহল এখনই পর্যটকদের জন্য খোলা ঝুঁকির হবে বলেই মনে করছেন অনেকে। এছাড়াও একটি কারণ ভাবাচ্ছে আগ্রা প্রশাসনকে।
আগ্রার তাজমহল দর্শনে এই করোনা পরিস্থিতিতে দূরদূরান্তের মানুষ আসবেন না। এলে আসবেন আশপাশ থেকেই। তাজমহল দেখতে এমনিতেই দিল্লি থেকে মানুষ বেশি আসেন। আর সেই দিল্লিও করোনার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। সেখান থেকে পর্যটকরা আগ্রায় ঢুকতে শুরু করলে, তাজমহল চত্বরে ঢুকতে শুরু করলে তা করোনা আরও বেশি করে ছড়ানোর একটা কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…