World

অদ্ভুত বাড়ি, ১০১ তলা অট্টালিকার ৪৪ তলাটা নেই

পৃথিবী জুড়ে গগনচুম্বী বাড়ির সংখ্যা নেহাত কম নয়। সেসব বাড়ি ৪৪ তলার বেশি হলে তাতে ৪৪ তলাটা থাকে। কিন্তু এই ১০১ তলা বাড়িটার ৪৪ তলা নেই।

একটি ১০১ তলা বাড়ি। যে বাড়িটি বুর্জ খলিফার আগে বিশ্বের উচ্চতম বাড়ির মর্যাদা পেত। সেই বাড়িটির মাথাই কেবল আকাশছোঁয়া নয়, তার খ্যাতিও আকাশছোঁয়া।

সেই বাড়িটির কিন্তু ৪৪ তলা নেই। অবাক হওয়ার মত কথা হলেও এটাই সত্যি। বাড়িটির ৪৪ তলা নেই মানে কি সেখানটা ফাঁকা? এমন প্রশ্নও মনে জাগতে পারে। তেমনটা ঠিক নয়। এই ৪৪ তলা না থাকার পিছনে রয়েছে এক প্রাচীন প্রবাদ।

১০১ তলা বাড়িটি রয়েছে তাইওয়ানের তাইপে শহরে। বাড়িটির নামই তাইপে ১০১। চিনে একটি প্রাচীন বিশ্বাস আছে। চিনে ৪ সংখ্যাটিকে অপয়া ধরা হয়।

বিশ্বে যেমন ১৩-কে অনেকে অপয়া সংখ্যা বলে থাকেন, তেমন চিন ৪-কে অপয়া ভাবে। তাই এই বাড়িটির ৪৪ তলাটা রাখা হয়নি। তার জায়গায় ৪৩ তলাটার নম্বর করা হয় ৪২এ। ফলে যেটি আসলে ৪৪ তলা সেটি হয়ে যায় ৪৩ তলা।

কারণ ৪৩ তলাকে ৪২এ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার ৪৪ তলাকে ৪৩ তলা বলে তারপর সোজা পরেরটা ৪৫ তলা হয়ে যায়।

এতে ৪৪ নম্বর তলা বলে বাড়িটায় কোনও ফ্লোর-এর অস্তিত্ব রইল না। অন্তত খাতায় কলমে রইল না। এভাবেই বাড়িটির জন্মলগ্ন থেকে ৪৪ তলা ছাড়াই দিব্যি দাঁড়িয়ে আছে ১০১ তলা এই আকাশচুম্বী অট্টালিকা। যা বিশ্বের অন্যতম উঁচু বাড়ির সম্মান এখনও ভোগ করে।

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026