National

প্রবল কম্পন, মাত্রা ৬.১, হেলে গেল অট্টালিকা

প্রবল কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ বাড়িঘর, অফিস, দোকান ছেড়ে বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসেন। অনেকে লিফটে আটকে পড়েন। কাঁপতে থাকে বাড়ি, আসবাব। একটি অট্টালিকাই কম্পনের জেরে হেলে যায়। হবে নাই বা কেন! কম্পনের মাত্রা যে ছিল ৬.১। যা খাতায় কলমে প্রবল কম্পন হিসাবেই পরিগণিত হয়।

প্রথম কম্পনের পর আরও আতঙ্ক বাড়িয়ে ৪৫ মিনিটের মধ্যে আরও ৩টি আফটার শক। যদিও আফটার শকগুলির মাত্রা অতটা ছিলনা। তবু কম্পন অনুভূত হয়। ৪.১, ৩.১ এবং ৩.৪ এই ছিল পরপর ৩টি আফটার শকের কম্পনের মাত্রা।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ১ মিনিটে এই কম্পন অনুভূত হয় তাইওয়ানে। তাইওয়ানের হুয়ালিয়ান শহর ও তার আশপাশের এলাকায় কম্পনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। কম্পনের কেন্দ্রস্থল ছিল জলের ১৮.৮ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হলেও কোনও সুনামি সতর্কতা জারি হয়নি।

কম্পন প্রবল হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। কোনও হতাহতেরও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের জেরে দিনের একেবারে মধ্যভাগে কাজের সময় কাজকর্ম বিঘ্নিত হয়। আতঙ্ক ছিল বিকেল পর্যন্ত। আফটার শকের আতঙ্ক দীর্ঘক্ষণ আমজনতাকে তাড়া করে বেরিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026