World

জোরাল আফটার শকে কাঁপল দেশ, মৃত বেড়ে ১০

কেটে গেছে ৪৮ ঘণ্টারও বেশি সময়। তাইওয়ানের হুয়েলিন প্রদেশের ধ্বংসস্তূপ থেকে দ্রুততার সাথে উদ্ধার করতে হবে নিখোঁজ ব্যক্তিদের। এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল স্থানীয় প্রশাসনের কাছে। সেই চ্যালেঞ্জ পূরণের আগেই ফের মাথাচাড়া দিয়ে উঠল ‘ভিলেন’ আফটারশক।

মূল ভূমিকম্পের পরে ধুলোয় ঢেকেছে হুয়েলিন প্রদেশ। প্রকৃতির স্বাভাবিক নিয়মে ভূকম্পনের পরে শুরু হয়েছে বৃষ্টি। সাধারণ মানুষকে উদ্ধারের কাজে এমনিতেই বারবার বাধা আসছিল। তার ওপর অপ্রত্যাশিতভাবে ১ দিন পরেই হুয়েলিনে আবির্ভূত হয়েছে দ্বিতীয় জোরালো ভূকম্পন। যা কার্যত মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মত আছড়ে পড়েছে। বুধবারের সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। যার জেরে মৃত মানুষের সংখ্যা ৪ থেকে একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। নতুন করে কম্পনে আহতের সংখ্যা ছাড়িয়েছে ২৬০-এর ঘর। দ্বিতীয় এই কম্পনের তীব্রতায় খুব শীঘ্রই মাটিতে গুঁড়িয়ে যাবে বিপদজনকভাবে হেলে থাকা একটি হোটেল। সেই আশঙ্কাও চিন্তার ভাঁজ ফেলেছে হুয়েলিন প্রশাসনের কপালে।

গত মঙ্গলবার ৬.৪ মাত্রার ভূমিকম্পে নড়ে ওঠে তাইওয়ানের সিংহভাগ। ব্যাপক ক্ষতির মুখে পড়ে সাজানো গোছানো অঞ্চল হুয়েলিন। ভূকম্পের জেরে মৃত্যু হয় ৪ জনের। আহতের সংখ্যা ছাড়িয়ে যায় ২০০-র গণ্ডি। ছোট ছোট আফটারশকের ধাক্কা এলেও ২ দিন ধরে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের উদ্ধারকারীরা। ৯০ জন মানুষকে এরমধ্যে উদ্ধার করে ফেলেছেন তাঁরা। বাকিদের খোঁজে চলছে জোরকদমে তল্লাশি। সরানো হচ্ছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ। চেষ্টা চলছে হুয়েলিনকে স্বাভাবিক ছন্দে ফেরানোর। প্রশাসনের সেই প্রচেষ্টায় ফের কোনও তীব্র ‘আফটারশক’ ধাক্কা দেবে না তো? সেদিকে সতর্ক নজর রাখছেন তাইওয়ানের আবহাওয়া বিজ্ঞানীরা।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026