World

কানে কোলাহল, ছবি তোলার শব্দ, উঁকি দিয়ে তাজ্জব চিকিৎসক

এক মহিলা রাতে ঘুমোতে পারছিলেননা। কানে কোলাহল শুরু হচ্ছিল। বেজে উঠছিল ছবি তোলার মত ক্লিক আওয়াজ। চিকিৎসক কানে উঁকি দিতেই কথা হারিয়ে ফেললেন।

বেশ কিছুদিন ধরেই চলছিল ঘটনাটা। রাতে ঘুমোতে গেলে কানের মধ্যে ছবি তোলার মত ক্লিক আওয়াজ হচ্ছিল। কেউ যেন কানের মধ্যে ছবি তুলছে। আবার মাঝে মাঝেই কোলাহল শুরু হয়ে যাচ্ছিল। রাতে চারিদিক নিস্তব্ধ। কিন্তু তিনি কানে কোলাহলের শব্দ পাচ্ছিলেন।

কয়েকদিন বিষয়টি নিয়ে গুরুত্ব না দিলেও তারপর ওই মহিলার অস্বস্তি শুরু হয়। তিনি আর দেরি না করে চিকিৎসকের কাছে হাজির হন।

চিকিৎসক ওই মহিলার কানে যন্ত্রের সাহায্যে উঁকি দিয়ে কার্যত চমকে ওঠেন। কানের অনেকটা ভিতরের নালীতে দিব্যি সংসার পেতেছে একটি ছোট মাকড়সা। এমনকি কানের মধ্যে জালও পেতেছে সে।

কানে মাকড়সার জাল বা ঝুল দেখে চিকিৎসক অবাক হয়ে যান। অবশেষে সেই মাকড়সা এবং তার পরিত্যাগ করা জাল বার করে আনেন চিকিৎসকেরা।

ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। এক ৬৪ বছরের মহিলার কানে মাকড়সা বাসা বেঁধেছিল। এই ঘটনা তাইওয়ানে হলেও খবরটি বিশ্বকে চমকে দিয়েছে।

অনেকের প্রশ্ন কানের মধ্যে যদি একটি মাকড়সা এভাবে বসবাস করছিল তাহলে তো মহিলার কানে ব্যথা অনুভব করার কথা। চিকিৎসকেরা অবশ্য মনে করছেন মহিলার ব্যথা অনুভব না করার কারণ মাকড়সাটির আকার।

৩ মিলিমিটারের মত আকৃতির ওই মাকড়সাটি এতটাই ছোট যে তার থেকে যন্ত্রণা হয়নি। কারণ তা দিব্যি কানের মধ্যের ওই নালীতেও ধরে গিয়েছিল। তাই কানে কোনও বিশেষ চাপ সৃষ্টি হয়নি। তাই ব্যথাও করেনি।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026