পরনে হালকা গোলাপি রঙের নেহেরু জ্যাকেট আর সাদা রঙের শার্ট প্যান্ট। নরম দুই ফোলা গালে কেকের দাগ। কখনো চোখে চশমা নিয়ে হিরোসুলভ ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখে ছবি তুলছে সে। কখনো বা আবার নিজের মনে খেলা করতে ব্যস্ত। তার চারপাশ জুড়ে রয়েছেন তারকারা। অথচ মাত্র ১ বছর বয়সেই পৃথিবীর সব আলো এসে ঘিরে ধরেছে তাকে। সে আর কেউ নয়। করিনা কাপুর খান ও সইফ আলি খানের রাজপুত্তুর তৈমুর খান।
আলো দিয়ে সাজানো পতৌদি মহলে শাহজাদার জন্য বুধবার আনা হয় পশু পাখির পুতুল দিয়ে সাজানো সুন্দর একটি কেক। অনেকে অনেক রকম উপহারে ভরিয়ে দেয় তাকে। তবে অভাবনীয় উপহারটি সম্ভবত সে পেয়েছে মুম্বইয়ের পুষ্টিবিদ রুজুতা দিবেকরের থেকে। ১০০টার মতো গাছ দিয়ে সাজানো আস্ত একটা জঙ্গল তিনি উপহার দিয়েছেন নবাব পুত্তুরকে।
ঠিক মতো হামা দেওয়ার আগেই তৈমুর অবশ্য চড়েছে ঘোড়ার পিঠে। বিলাসবহুল গাড়ির মালিক সে এখন থেকেই। এবারে আস্ত একটা বনভূমির পালক হওয়ার গুরুদায়িত্ব চাপল তার কাঁধের উপর। এখন দেখার সেই দায়িত্ব কতটা ঠিকভাবে পালন করতে পারে ছোট্ট তৈমুর।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…