Entertainment

জিমে ভর্তি হল তৈমুর

হাঁটি হাঁটি পা পা বয়সেই নতুন কীর্তি গড়ল ছোটে নবাব। সদ্য ১ বছর পূর্ণ করেছে সে। দুধের দাঁত একটু একটু উঁকি দিচ্ছে মিষ্টি ঠোঁটের দু ফাঁক দিয়ে। এটা হামা দিয়ে খেলার বয়স শিশুদের। তবে খেলাধুলো, দুষ্টুমির পাশাপাশি শরীরচর্চাও তো জরুরি। তাই তড়িঘড়ি ছেলেকে জিমে ভর্তি করিয়ে দিলেন মা করিনা। শুভস্য শীঘ্রম আর কি! ন্যানির কোলে চুপটি করে বসে এনার্জি ড্রিঙ্ক হাতে তৈমুর ঢুকছে জিমে। মুম্বইয়ের ‘মাই জিম’ নামে একটি চাইল্ড ফিটনেস সেন্টারে সংবাদমাধ্যমের ক্যামেরায় সম্প্রতি এভাবেই ধরা দিল খুদে হ্যান্ডসাম। জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে তৈমুরের ‘ফিট অ্যান্ড ফাইন সেশন’।

‘মাই জিম’ একটি সুসজ্জিত শরীরচর্চা কেন্দ্র। এখানে ৬ মাস বয়স থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত বাচ্চাদের মানসিক ও শারীরিকভাবে শক্তসমর্থ করে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে ভর্তি করিয়ে ছেলেকে ‘ফিট’ করে তোলাই এখন লক্ষ্য সইফ আলি খান ও তাঁর গিন্নির। আসলে জন্ম থেকেই সইফিনার আদরের দুলাল একেবারে স্বতন্ত্র। তার প্রতিটি পদক্ষেপ, অঙ্গভঙ্গির দিকে কড়া নজর দেশের পাপারাৎজিদের। তৈমুরের ঠাকুরদা ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদি। মা ও মামারবাড়ির পরিবারের সিংহভাগ বলিউড শাসন করে আসছেন কয়েক পুরুষ ধরে। বাবা, ঠাকুমা, পিসি, পিসেমশায়ও ফিল্মি দুনিয়ার অতিপরিচিত ও প্রথমসারির মুখ। তাই বলিউডকে ভবিষ্যতের সুদর্শন তারকা উপহার দিতেই বোধহয় পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গেল এখন থেকেই।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026