SciTech

ফুলই কাড়ে তার জীবন, তবু ফুল ফোটাতে কার্পণ্য করেনা এই গাছ

যেকোনও গাছের ফুল তার সৌন্দর্য বাড়িয়ে দেয়। কিন্তু এ গাছের জীবনটাই কেড়ে নেয় এর ফুল। গাছটি আবিষ্কারই হয়েছে ২০০৭ সালে।

২০০৭ সালে এই গাছের দেখা পান এক ব্যক্তি। তিনিই কার্যত এই গাছকে পৃথিবীর সামনে তুলে ধরেন। গাছটি একধরনের পাম গাছ। যা খুব আস্তে আস্তে বেড়ে ওঠে। বছর ৫০ কেটে গেলে এ গাছের উচ্চতা প্রায় ২০ মিটারে পৌঁছে যায়। তখন গাছটি কার্যত তার যুবা বয়সে পৌঁছে যায়।

এমন এক উচ্চতায় পৌঁছে গেলে গাছটি যেন খুশি হয়ে যায়। খুশি হয় কারণ সে তার প্রাপ্তবয়সে পৌঁছে গেছে। এবার সে তার ফুল ফোটাতে পারবে।

যৌবনের আনন্দে উদ্ভাসিত এ গাছের কাণ্ডের কাছে থোকা থোকা ফুল ধরে। ফুলগুলি কুঁড়ি ফুটে ছড়িয়ে পড়ে তার সৌন্দর্য নিয়ে। কিন্তু সেখানেই হয় গণ্ডগোল। গাছ কিন্তু জানে ফুল ফোটার মানে কি! তবু সে তার ফুল ফোটাতে থাকে।

ফুলগুলি হল ওই গাছের অন্তের শুরু। কারণ ওই ফুল গাছের সব রস টেনে নিতে থাকে। ফলে গাছের যে পুষ্টিরস তা ফুলই শুষে নিতে থাকে।

শত শত ফুল শুষতে থাকে গাছের প্রাণ রস। ফলে গাছটি ক্রমশ দুর্বল হতে থাকে। এমন করে মাস তিনেকের মধ্যেই গাছের প্রায় সব রসটুকু তার ফুলগুলি টেনে নেয়। গাছ শুকিয়ে যায়। তারপর এমন একটা সময় আসে যখন সে একটি কাঠে পরিণত হয়। প্রাণ নামক বস্তুটি গাছ থেকে বিদায় নেয়।

দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে এই গাছ দেখতে পাওয়া যায়। তাও কেবল আনালালাভা নামে একটি জায়গায় এই পাম গাছের দেখা মেলে।

কার্যত অতিবিরল প্রজাতির এই গাছ তার নিজের প্রাণ নিজেই কেড়ে নেয়। তাও সে যৌবনে পৌঁছলে ফুলে ফুলে ভরে ওঠে। সেই ফুলই হয় তার কাল। তাহিনা পাম নামেই এই গাছ প্রসিদ্ধ।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026