Entertainment

কেন তিনি সঠিক সিনেমা বাছতে পারেন, জানালেন তাপসী

তিনি সঠিক সিনেমা বেছে নেন। প্রয়োজনে নির্মাতারা তাঁর কথাকে গুরুত্ব দিয়ে সিনেমায় বদল করেন। এ থেকে বোঝা যায় যে তিনি এখন একজন এমন অভিনেত্রীর জায়গায় পৌঁছতে পেরেছেন যিনি টাকা তুলে দিতে পারেন। সিনেমাও দিনের শেষে একটা ব্যবসা। যদি প্রযোজক তাঁর তৈরি সিনেমা থেকে রোজগার করা সম্বন্ধে নিশ্চিত না থাকেন তাহলে কেন তিনি সিনেমায় লগ্নি করবেন? এমনই জানালেন অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর দাবি, সাফল্যই তাঁকে সঠিক সিনেমা বেছে নিতে সাহায্য করে।

তাপসী পান্নু দক্ষিণী সিনেমায় অভিনয় শুরু করেন আগেই। পরে ২০১২ সালে ‘চশমে বদ্দুর’ সিনেমা দিয়ে তাঁর বলিউডে পা দেওয়া। তবে তাঁকে সবচেয়ে বড় সাফল্য দেয় ২০১৬ সালে তৈরি ‘পিঙ্ক’। এছাড়াও ‘বেবি’, ‘নাম শাবানা’, ‘মুল্ক’ সহ নানা সিনেমা তাঁকে খ্যাতি এনে দিয়েছে। সেই তাপসী মনে করেন তিনি যদি সিনেমায় সাফল্য না পেতেন তাহলে তিনি সঠিক সিনেমা বেছে নেওয়ার জায়গায় থাকতেন না।

তাপসী পান্নুর নতুন সিনেমা ‘থাপ্পড়’ হলে মুক্তি পাওয়ার অপেক্ষায়। আগামী ২৮ ফেব্রুয়ারি সিনেমাটি হলে মুক্তি পেতে চলেছে। এই সিনেমা নিয়ে তাপসী ভীষণ আশাবাদী। এর আগে গত বছর দিওয়ালীতে মুক্তি পায় তাঁর ‘ষাণ্ড কি আঁখ’। এই সিনেমায় ভূমি পেডনেকর-এর সঙ্গে তিনিও পুরস্কার জিতে নেন। এখন বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছেন তাপসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026