Entertainment

ভিড়ের মধ্যে লোকটার আঙুল ধরে বেঁকিয়ে দেন তাপসী পান্নু

করিনা কাপুরের সঙ্গে কথোপকথন। সেই অনুষ্ঠানে করিনার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। আর সেখানেই নিজের এক পুরনো অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন পিঙ্ক অভিনেত্রী। তাপসী জানান, গুরুপরবের সময় তিনি তাঁর পরিবারের সকলের সঙ্গে গুরুদ্বারে হাজির হতেন। সেখানেই একটি জায়গায় খাবার বিতরণ করা হত। সেখানে প্রতি বছরই গিয়ে খাবারটা নিতেন তাঁরা। স্বভাবতই সেখানে ভিড় হত।

তাপসী জানান, আগেও সেই ভিড়ে ঢুকে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে তাঁকে। তাই ভিড়ে প্রবেশ করার সময় সেবার তাঁর মাথায় সেটা কাজ করছিল। তিনি নিজেকে এমন পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরিও রেখেছিলেন। তারপর ভিড়ে প্রবেশ করার পর তাঁর অনুমান কাজে লাগে। তিনি এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন। ভিড়ের মধ্যে তিনি অনুভব করেন কেউ তাঁর পিছনে খারাপ ভাবে হাত দেওয়ার চেষ্টা করছে।

তাপসী জানান, তিনি প্রথমবার বুঝতে পারেন। তারপর দ্বিতীয়বার ওই ব্যক্তি পিছন থেকে এমন কাণ্ড করার চেষ্টা করতেই তিনি ঘুরে দাঁড়ান। তারপর দ্রুত ওই ব্যক্তির আঙুলটা চেপে ধরেন। উচিত শিক্ষা দিতে চেপে ধরা আঙুল ধরে মুচড়ে দেন তাপসী। তারপর দ্রুত ভিড়ে মিশে যান। সে কথা এখনও তাঁর মনে রয়ে গেছে। তাপসীর মতে, তিনি ওই ব্যক্তিকে সেদিন কড়া শিক্ষাই দিতে পেরেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026