Entertainment

মাঝের ঝুঁটি বাঁধা ছাত্রীই এখন বলিউডের হার্টথ্রব, হইচই পড়ে গেল ছবি নিয়ে

নির্ঘাত ৪-৫ জনকে ধাক্কা মেরে প্রথম হয়েছে। ছবিটা দেখার পর এমনই মজার কটাক্ষ করেন বলিউড তারকা ভিকি কৌশল। যাঁর সঙ্গে একটি সিনেমায় তিনি নায়িকার ভূমিকায় রয়েছেন। উত্তরও পান ভিকি। তাঁকে পাল্টা জানানো হয়, একেবারেই না, তিনি খেলার সময় অত্যন্ত সৎ থাকতেন। যা তাঁর ওই নিষ্পাপ মুখটা দেখলেই বোঝা যায়।

ছবিটা দেখে নির্দেশক অনুরাগ কাশ্যপ আবার বলেন, যাক কোনও একটা পুরস্কার তো পেল! ফের কটাক্ষ। তারও উত্তর অবশ্য আসে। উত্তরে ওই ছোট্ট মেয়েটি যিনি এখন বলিউডের প্রথমসারির নায়িকা বলেন, স্কুল-কলেজ সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরের প্রতিযোগিতা যেন একটু বেশিই সৎ হয়েছে! এখন প্রশ্ন হল ছবির ওই ছোট্ট মেয়েটি কে? বলিউডের তারকাদের সঙ্গে হাসিঠাট্টা করছেন এ কোন বলিউড তারকা?

ছবিতে মাঝে প্রথম স্থানাধিকারী যে ছোট্ট মেয়েটিকে দেখা যাচ্ছে তিনি বর্তমানে বলিউডের সুন্দরী ও সফল নায়িকা তাপসী পান্নু। গত মঙ্গলবার তিনি সোশ্যাল সাইটে এই ছবিটি প্রকাশ করে ছাত্রাবস্থায় খেলাধুলোর গুরুত্ব সম্বন্ধে বলেন। বলেন পড়ুয়া অবস্থায় খেলাধুলো খুবই জরুরি। কিন্তু এখন অনেক শিশুই এই সুযোগ থেকে বঞ্চিত হয়। তিনি যে এই সুযোগ পেয়েছেন তারজন্য বাবা-মা ও স্কুলের শিক্ষিকাদের ধন্যবাদ জানান তাপসী।

তাপসী ছবি প্রকাশ করার পরই শুরু হয় বলিউড তারকাদের ছবি ঘিরে খুনসুটি। তাপসীর পিছনে লাগা। যার উত্তরও অবশ্য তাপসী মজার ছলেই দিয়েছেন। তিনি যে খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলেন তা তাঁর এই স্পোর্টিং স্পিরিট থেকেই পরিস্কার। মাথার দুপাশে ২টি বিনুনি করে ঝুঁটি বাঁধা ছোট্ট তাপসীকে কিন্তু নেটিজেনদের বেশ পছন্দই হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026