Entertainment

কীভাবে দামি অভিনেতা হতে হয় জানতে চাইলেন তাপসী পান্নু

তিনি একজন অত্যন্ত সস্তাদরের অভিনেত্রী। তাঁর নাকি মানসিক ভারসাম্যও ঠিক নেই! এভাবেই সোশ্যাল মিডিয়ায় একজন ট্রোল করেন অভিনেত্রী তাপসী পান্নুকে। এমন তো কতজনই কত কিছু বলেন! অভিনেতা, অভিনেত্রীরা সেসব কানেও তোলেন না, গুরুত্বও দেন না, গায়েও মাখেন না। কিন্তু তাপসী পান্নু একটু অন্য পথে হাঁটতে ভালবাসেন। তাই ট্রোল হলে আগেও তিনি উত্তর দিয়েছেন। এবারও উত্তর দিলেন।

ওই ব্যক্তিকে তাপসী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ওই ব্যক্তি তাঁকে তাহলে কবে থেরাপি দিচ্ছেন। আর দরদামের ক্ষেত্রে তিনি জানান যে কীভাবে একজন ‘দামি’ অভিনেতা হতে হয়। তাঁরও তো দাম বাড়া উচিত তাই না! তাপসী এই উত্তর দেওয়ার পর তাঁর এক ভক্ত তাঁকে এসব ট্রোল এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি লেখেন, এরা এমনই। এরা শোধরানোর নয়। তাই তাঁদের কথায় গুরুত্ব দিতে মানা করেন তাপসীকে। তারও উত্তর দেন তাপসী।

তাপসী পান্নু তাঁর ভক্তের উদ্দেশ্যে লেখেন, তিনি চান না এরা পাল্টাক। এমন ট্রোল যাঁরা করে থাকেন তাঁরা মনোরঞ্জনের খোরাক বলেও দাবি করেন তাপসী। এরা বদলে গেলে এদের হিউমার আর পাওয়া যাবে না। এই ট্রোল শিকারিরা তাঁদের অনেক নতুন ভাবনা দেন। এখন সেগুলো কীভাবে ব্যবহার করবেন তা তাঁদের ওপর বলে জানান তাপসী। পুরো কথাগুলোর মধ্যই একটা শ্লেষ লুকিয়ে ছিল তা বলাই বাহুল্য। তবে অনেকেই কিন্তু তাপসীকে এসব নিয়ে তর্ক করতে মানা করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026