ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @taapsee
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু খুব সম্প্রতি নিজের একটি ছবি ট্যুইট করেছেন। স্বল্প মেকআপ ও সাদা কালো রঙের পোশাকে তাপসী নিজের ‘সিম্পল বাট বিউটিফুল’ লুকটিকেই তুলে ধরতে চেয়েছেন ছবিটির মাধ্যমে। ছবির সঙ্গে মানানসই একটি সুন্দর ক্যাপশনও জুড়ে দিয়েছেন তিনি। ক্যাপশনে খুব সুন্দর করে নিজের অনুভূতিকে প্রকাশ করেন তাপসী। হ্যাশট্যাগ র ইমেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বলেছেন নিজের মনের কথা, কিছু সময় সেরা মুহুর্তগুলো রয়ে যায় অধরা, অসম্পাদিত এবং অব্যবহৃত।
ছবিটি পোস্ট করার পর থেকেই আসতে থাকে একের পর এক কমেন্ট। এরই মধ্যে একটি কমেন্টে বলা হয় এই ধরণের ছবিই পুরুষদের আকর্ষিত করে মেয়েদের উত্যক্ত করতে। কমেন্টটিকে হালকাভাবে নেননি তাপসী। কড়া ভাষায় এর উত্তর দেন তিনি। জবাবে তাপসী বলেন, এই ধরণের পুরুষদের নিজের অসুস্থতার চিকিৎসা করানো উচিৎ। কোনও ঘটনা ঘটার জন্য শুধুমাত্র ছবি দায়ী হয় না। এই বলে তাপসী কমেন্টদাতার সুস্থতাও কামনা করেন।
তাপসীর এহেন বুদ্ধিমত্ত উত্তরে লাইকের বন্যা বয়ে যায়। তাঁর ফ্যানরা খোলা মনে তাপসীর জবাবকে বাহবা দিয়েছেন। অভিনেতা বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরও তাপসীর বুদ্ধিমত্ত প্রত্যুত্তরের প্রশংসা করেন ট্যুইট করেন।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…