World

ফাটলো ল্যান্ডমাইন, উড়ে গেল বাস, মৃত ২৪

শ্রমিকদের নিয়ে যাচ্ছিল একটি বাস। তখনই রাস্তায় পোঁতা ল্যান্ডমাইনটি ফাটে। উড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ জন শ্রমিকের। রবিবার সকালে ঘটনাটি ঘটে সিরিয়ার হামা প্রদেশের সালামিয়ে শহরে। এখন এই শহর আইএসআইএস মুক্ত। কিন্তু কিছুদিন আগেও এখানে সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের প্রবল দাপট ছিল। হামা প্রদেশটাই তাদের দখলে ছিল।

সিরিয়া প্রশাসন জানাচ্ছে, এই ল্যান্ডমাইনটি আইসিসেরই পোঁতা। যখন এই শহর তাদের কব্জায় ছিল তখনই এই ল্যান্ডমাইন তারা পুঁতেছিল। পরে তাদের যখন এক এক করে শহর থেকে বিতাড়িত করা শুরু হয়, তখন তারা বাধ্য হয় সালামিয়ে শহর ছাড়তে। সেই সময় তারা ল্যান্ডমাইনটি এখানে পোঁতা অবস্থাতেই রেখে চম্পট দেয়। হয়ত ভেবেছিল তারা চলে গেলেও যদি আগে নজরে না পড়ে তবে কখনও একটা ক্ষতির কারণ হবে ল্যান্ডমাইনটি। যা হল এদিন।

ফাইল : সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, ছবি – আইএএনএস

সিরিয়া থেকে কার্যত বিতাড়িত আইসিস। ইউফ্রেটিস নদীর ধার ধরে ইরাক সীমান্তে বাগুজ ছিল তাদের সিরিয়ায় শেষ দখল করা এলাকা। সেখান থেকেও তাদের সম্প্রতি তাড়িয়ে দিয়েছে সেনা। ফলে এখন সিরিয়ার সব জায়গা কার্যত আইসিসের দখলমুক্ত। কিন্তু কোথায় যে এমন প্রাণঘাতী ল্যান্ডমাইনের মত বোমা তারা পুঁতে গেছে সেটাই এখন খুঁজে বার করার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026