ফাইল : সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, ছবি - আইএএনএস
সিরিয়ায় কুর্দিশদের দখলে থাকা শেহেল শহরে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল ২০ জনের। যার মধ্যে কুর্দিশ আত্মরক্ষা বাহিনীর সদস্য ও তেলের খনির কর্মী রয়েছেন। এমনই জানিয়েছে সিরিয়ার ওপর নজর রাখা মানবাধিকার কমিশন। জোড়াল বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের দায় কোনও সংগঠন স্বীকার না করলেও এই ঘটনার পিছনে সন্ত্রাসবাদী সংগঠন আইএস-এর হাত রয়েছে বলে মনে করছে মানবাধিকার কমিশন।
গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। পূর্ব ইউফ্রেটিস নদী অঞ্চল থেকে আইএস-কে সরানো প্রায় সম্পূর্ণ। আইএস এখান থেকে নির্মূল হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। ফলে এ ধরণের আক্রমণকে শেষ কামড় বলেও মনে করা হচ্ছে।
সিরিয়ায় আইএস-কে কোণঠাসা করার কাজ চলছে দীর্ঘ সময় ধরে। সিরিয়া ও ইরাকে আধিপত্য তৈরি করতেই আত্মপ্রকাশ করে সন্ত্রাসবাদী সংগঠন আইসিস। পরে বিশ্বে সন্ত্রাসবাদের এক ভয়ংকর রূপ হিসাবে সামনে উঠে আসে তারা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…