যুদ্ধবিমান সুখোই-২৫ এ সিরিয়ায় বিদ্রোহী সংগঠন জাবাত আল-নুসরা-র ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ চলছিল। রাশিয়ান যুদ্ধবিমান সিরিয়া সরকারের পাশে দাঁড়িয়ে অনেকদিন ধরেই সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে। খবরে প্রকাশ, রবিবার সকালে তেমনই এক রাশিয়ান যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে বিদ্রোহীরা। বিমানে আগুন ধরে যায়। বিমানটি ভেঙে পড়ার আগে প্যারাসুটের সাহায্যে প্রাণে বাঁচেন পাইলট। সেকথা তিনি রাশিয়ান বায়ুসেনার দফতরে জানান। কিন্তু প্যারাসুটে ভেসে তিনি যেখানে নামেন সেটা জাবাত আল-নুসরার দখলে থাকা এলাকা।
অভিযোগ, সেখানেই রাশিয়ার ওই সেনা পাইলটকে নৃশংসভাবে হত্যা করা হয়। একথা জানার পর পাল্টা বড় ধরণের আক্রমণ হানে রাশিয়ান যুদ্ধবিমান। গুঁড়িয়ে দেওয়া হয় জাবাত আল-নুসরার ঘাঁটি। কমপক্ষে ৩০ জন বিদ্রোহীর এই হামলায় মৃত্যু হয়েছে বলে মনে করছে সিরিয়া প্রশাসন।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…