World

১০০টি কামরা নিয়ে ছুটল ২ কিলোমিটার লম্বা যাত্রীবাহী ট্রেন

ট্রেনের মাথায় থাকা কামরা থেকে শেষ কামরা পর্যন্ত দেখতে গেলে যথেষ্ট ধৈর্য ধরতে হবে। কারণ ২ কিলোমিটার লম্বা ট্রেন যেতে নেহাত কম সময় নিল না।

১০০টি বগি পরপর একে অপরের সঙ্গে লেগে আছে। কামরায় যাত্রীরা রয়েছেন। সেই প্যাসেঞ্জার ট্রেন যখন স্টেশন থেকে যাত্রা শুরু করল তখন পুরো ট্রেনটা প্ল্যাটফর্মে ধরল না। ট্রেন এগোল গন্তব্যের দিকে।

আঁকাবাঁকা পথ বেয়ে ট্রেন এগোলেও যিনি স্থির করলেন প্রথম কামরা থেকে শেষ কামরা পর্যন্ত দেখবেন তাঁকে বেশ ধৈর্য ধরে অপেক্ষা করতে হল। শেষ কামরা যখন সামনে দিয়ে গেল তখন প্রথম কামরা ২ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে।

এমনও যে সম্ভব হতে পারে তা দেখিয়ে দিল সুইস রেল। সুইৎজারল্যান্ডের রেল পরিষেবার ১৭৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। যা আল্পস পর্বতমালার বুক চিরে চোখ জুড়িয়ে দেওয়া পথ ধরে ছুটল গন্তব্যের দিকে।

২৫ কিলোমিটারের এই পথ চলায় পাহাড়, নদী, টানেল সবই পড়ল। পুরোটাই পাহাড়ি পথে যাত্রা। এ সফরে যাত্রীদের জন্য যাত্রাপথ যতটা মনোরম, ততটাই তাঁদের এক ইতিহাসের সঙ্গে জড়িয়ে যাওয়াটা আনন্দের ছিল।

পাহাড়ি পথ ধরে ১০০ কামরার প্যাসেঞ্জার ট্রেনকে সঠিকভাবে নিয়ে যাওয়াটাও ছিল সুইস রেলের ইঞ্জিনিয়ারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে সবকিছু সুন্দরভাবে মেটে। গন্তব্যে পৌঁছতে ট্রেনটি ১ ঘণ্টার কিছু বেশি সময় নেয়।

তবে এই লাল টুকটুকে ট্রেনের যাত্রা দেখতেও স্থানীয় বহু মানুষ ভিড় জমান এর যাত্রাপথে। ক্যামেরাবন্দি করেন ইতিহাস। বিশ্বের এখনও কোথাও ১০০ কামরার প্যাসেঞ্জার ট্রেন যাত্রা করেনি। সেদিক থেকে এটা ইতিহাসও।

প্রসঙ্গত ভারতে যাত্রীবাহী ট্রেনের বগি সংখ্যা খুব বেশি হলে ২৪টি হতে পারে। তাতেই তার এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা দায় হয়। সেখানে ১০০টি বগির ট্রেন রূপকথা হয়ে রয়ে গেল।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026