World

৫৪ বছর পর পাওয়া গেল ১৯৬৮ সালে ভেঙে পড়া বিমানের খোঁজ

১৯৬৮ সালে ভেঙে পড়েছিল বিমানটি। তারপর অনেক খুঁজেও বিমানটিকে আর পাওয়া যায়নি। কোথায় যেন ভ্যানিস হয়ে গিয়েছিল। অবশেষে এতদিন পর তার খোঁজ মিলল।

১৯৬৮ সালের কথা। সেই সময় বিমানটি যাত্রী নিয়ে ভেঙে পড়ে। যাত্রীদের খোঁজে তল্লাশিতে গিয়ে কয়েকজন যাত্রীর দেহ পাওয়া গেলেও বিমানটি কোথায় যেন হারিয়ে যায়। অনেক খুঁজেও না পেয়ে অবশেষে হাল ছেড়ে দেন উদ্ধারকারীরা।

১৯৬৮ সালে সুইস আল্পসের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় যাত্রী নিয়ে বরফে মোড়া পাহাড়ের ওপর ভেঙে পড়ে বিমানটি। দুর্গম হিমবাহের আশপাশে অনেক খোঁজ হলেও তাকে আর পাওয়া যায়নি। মানুষ প্রায় ভুলতেই বসেছিলেন সেই বিমানের কথা। কিন্তু প্রকৃতি ফের তার কথা মনে পড়িয়ে দিল।

সুইস আল্পসের এল্যাশ্চ হিমবাহ এখন গলছে। বরফের পুরু চাদর এখন অনেকটাই পাতলা। এমনিতেই ইউরোপ জুড়ে এবার অস্বাভাবিক গরম। তার জেরে হিমবাহের বরফ দ্রুত গলছে।

পরিবেশ বদলের প্রভাব পড়েছে পাহাড়ের ওপরে জমে থাকা বরফের চাদরেও। আর তার ফলেই হিমবাহের পুরু বরফের চাদরের তলায় হারিয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষ উঁকি দিয়েছে। যা দেখে আপ্লুত প্রশাসন। খুব দ্রুত তা সেখান থেকে তুলে আনার কাজ শুরু হয়েছে।

বরফ গলা অবস্থায় থাকতে থাকতেই ধ্বংসাবশেষ উদ্ধার করতে হবে। মনে করা হচ্ছে আপাতত কিছুটা ধ্বংসাবশেষ দেখা গেলেও বরফ আরও গললে আশপাশ থেকেই উদ্ধার হবে পুরো বিমানের টুকরো। যা থেকে সেদিনের দুর্ঘটনা সম্বন্ধেও একটা ধারনা পাওয়া যাবে। সঠিক কারণও এগুলি উদ্ধারের পর পরিস্কার হতে পারে।

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026