World

সামনে এল স্বেচ্ছামৃত্যুর যন্ত্র, ১ মিনিটে যন্ত্রণাহীন মৃত্যু নিশ্চিত

সামনে এল একটি নয়া মেশিন। মৃত্যুর মেশিন। যে মেশিন একজন স্বেচ্ছামৃত্যুকামীর ইচ্ছা পূরণ করতে নেবে মাত্র ১ মিনিট। তাও আবার যন্ত্রণা ছাড়াই।

স্বেচ্ছামৃত্যু সব দেশে আইনসংগত নয়। ফলে সে চেষ্টা করলে শাস্তির মুখে পড়তে হবে। তবে এ নিয়ে বিশ্বজুড়েই চলছে আন্দোলন। স্বেচ্ছামৃত্যুকে আইনসংগত করতে দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

সুইৎজারল্যান্ডে আইনসিদ্ধ হয়েছে স্বেচ্ছামৃত্যু বা ইউথেনেসিয়া। সেখানকার একটি সংস্থা এই স্বেচ্ছামৃত্যুকে যন্ত্রণাহীন করতে একটি মেশিনও তৈরি করে ফেলেছে।

সংস্থার দাবি মেশিনটির সাহায্যে মৃত্যু হবে যন্ত্রণাহীন। তাও আবার ১ মিনিটেরও কম সময়ে। এই যন্ত্রের সাহায্যে মানুষের দেহের অক্সিজেন মাত্রা অতি দ্রুত কমিয়ে দেওয়া যাবে। যার ফলে ওই ব্যক্তির ১ মিনিটেরও কম সময়ে মৃত্যু হবে।

এই যন্ত্র দেখতে অনেকটা কফিনের মত। মৃত্যুর জন্য এই কফিনে প্রবেশ করলে ওই ব্যক্তির দেহ আর তিনি নাড়ানোর অবস্থায় থাকবেন না। কেবল চোখের পাতা ফেলতে পারবেন।

চোখের পাতার সাহায্যে এই যন্ত্রকে কার্যকরীও করা যায়। চোখের ইশারায় যন্ত্র কাজ শুরু করবে। তারপর ১ মিনিটের মধ্যেই ইহলোক ত্যাগ করবেন সংশ্লিষ্ট ব্যক্তি।

ডক্টর ডেথ নামে একটি সংস্থা এই যন্ত্রের জনক। যারা এই মৃত্যু যন্ত্রটির নাম দিয়েছে সারকো। সংস্থার আশা সামনের বছরেই এই যন্ত্র সুইৎজারল্যান্ডের বাজারে পাওয়া যাবে।

তবে অনেকে এর সমালোচনাও করেছেন। একে একটি জাঁকজমকপূর্ণ আত্মহননের যন্ত্র হিসাবেই দেখছেন তাঁরা। সুইৎজারল্যান্ডে যন্ত্রটি ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে। তবে এই যন্ত্রকে অনেকেই খুব সৃজনশীল চিন্তা বলে মনে করছেননা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026