কয়েক ঘণ্টা আগেই একটা ছোট বিমান আছড়ে পড়ে সুইস আল্পসের বরফ ঢাকা পাহাড়ের তলদেশ জুড়ে বিশাল অরণ্যে। একই পরিবারের ৪ সদস্যকে নিয়ে ওড়া বিমানটির সকলেরই মৃত্যু হয়। সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটার আগেই দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর প্রায় একই জায়গায় ফের বিমান দুর্ঘটনা। এবার বিমানটি গত বিমানটির চেয়ে আয়তনে বড়। যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। তবে প্রমাণ সাইজের বিমান নয়। সে তুলনায় অনেকটাই ছোট।
স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে গত শনিবার প্রথম বিমানটি জঙ্গলে ভেঙে পড়ার কিছু পরেই দ্বিতীয় বিমানটি সুইস আল্পসের ওপর আছড়ে পড়ে। বিমানে যতজন ছিলেন সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর। তবে ঠিক কতজন বিমানটিতে ছিলেন তা এখনও পরিস্কার নয়। প্রাথমিকভাবে যা জানানো হয়েছে তাতে বিমানে ২ পাইলট ছাড়াও ১৭ জন যাত্রী ছিলেন। তাঁদের কারও আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছে প্রশাসন।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…