World

সেরা দেশের তালিকায় প্রথম স্থানে কোন দেশ, ভারতই বা কত নম্বরে

ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট একটি তালিকা প্রকাশ করে প্রতিবছর। যেখানে পরপর ৩ বছর প্রথম স্থানে রয়ে গেল একটি দেশ।

ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট গত ৯ বছর ধরে সেরা দেশের তালিকা প্রকাশ করে আসছে। এই তালিকা আর্থিক ক্ষমতার ভিত্তিতে তৈরি হয়না। বরং এখানে ১০টি বিষয় বেছে নেওয়া হয়েছে। ওই দেশটিকে বিশ্ব কীভাবে দেখছে সেটা এই তালিকায় উপরের দিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ।

দেশের সংস্কৃতি, জীবনযাপনের মান, ঐতিহ্য, নতুন ব্যবসায়িক উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ, রোমহর্ষকতার মত বিভিন্ন বিষয় এখানে দেশটির মূল্যায়নের মাপকাঠি। আর সেই অনুযায়ী সুইৎজারল্যান্ড ২০২৪ সালের তালিকার একনম্বর স্থানটি দখল করেছে।

এই নিয়ে পরপর ৩ বছর ১ নম্বরেই রয়ে গেল সুইৎজারল্যান্ড। তালিকার ২ নম্বরে রয়েছে জাপান। ৩ নম্বরে আমেরিকা। চতুর্থ স্থানে রয়েছে কানাডা।

পঞ্চম অস্ট্রেলিয়া। ষষ্ঠ স্থানটি দখল করেছে সুইডেন। সপ্তমে রয়েছে জার্মানি। অষ্টমে ব্রিটেন। নবম স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং দশম স্থান দখল করেছে ডেনমার্ক।

এই তালিকায় ভারত কোথায়? ভারত রয়েছে ৩৩ নম্বরে। মোট ৮৯টি দেশের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে এশিয়ার জাপান ২ নম্বরে, সিঙ্গাপুর রয়েছে ১৪ নম্বরে, চিন ১৬ নম্বরে, সংযুক্ত আরব আমিরশাহি ১৭ নম্বরে, দক্ষিণ কোরিয়া ১৮ নম্বরে, কাতার ২৫ নম্বরে রয়েছে।

৩২ নম্বরে রয়েছে সৌদি আরব। আর তারপরে ৩৩ নম্বরে রয়েছে ভারত। প্রসঙ্গত ২০২৩ সালে এই তালিকায় ভারত ৩০ নম্বরে থাকলেও এবার ৩৩ নম্বরে নেমে গেছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026