World

এখানে একটি গিনিপিগ পুষলে বড় সাজার মুখে পড়তে হতে পারে

অনেকেই বাড়িতে নানা পশুপাখি পুষে থাকেন। যেমন কুকুর, বেড়াল, খরগোশ, পাখি এবং এমন নানা ধরনের প্রাণি। গিনিপিগ পোষা নিয়ে কিন্তু এখানে প্রশাসন বেশ কড়া।

কুকুর, বেড়ালের মত কেউ চাইলে গিনিপিগও পুষতে পারেন। অনেকটা খরগোশের মতই চেহারা এই প্রাণির। অনেক দেশেই গিনিপিগ বাড়িতে পোষার প্রবণতা দেখা যায়। কেউ চাইলে একটি কুকুরও পুষতে পারেন, একটি বেড়ালও পুষতে পারেন, একটি পাখিও পুষতে পারেন। এটা সম্পূর্ণ তাঁর ইচ্ছা।

কিন্তু বিশ্বের একটি দেশে একটি গিনিপিগ পোষা যাবেনা। যদি বাড়িতে গিনিপিগ পোষার ইচ্ছা কারও হয় তাহলে তাঁকে একাধিক গিনিপিগ পুষতে হবে।

আর যদি তিনি একটি গিনিপিগ পোষা শুরু করেন তাহলে তা বেআইনি হবে। সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে। আইনি জটিলতায় সমস্যায় পড়তে হবে ওই ব্যক্তিকে।

দেশটি সুইৎজারল্যান্ড। আপাত দৃষ্টিতে এই সুইস আইন কিছুটা অপ্রয়োজনীয় বলে মনে হতেই পারে। কিন্তু এটা অত্যন্ত ভাল ভাবনার ফল। কারণ গিনিপিগ হল এমন একটি প্রাণি যারা একা থাকতে পছন্দ করেনা। বরং দল বেঁধে থাকতে পছন্দ করে।

এরা খুবই সামাজিক প্রাণি। ফলে তাদের একা রাখাটা তাদের ওপর নির্যাতনের শামিল। এভাবে একটিমাত্র গিনিপিগ পুষে তাকে কষ্ট দেওয়া যাবেনা বলেই মনে করে সুইৎজারল্যান্ডের সরকার।

তাই গিনিপিগ পুষতেই যদি হয় তাহলে একাধিকই পুষতে হবে সে দেশে। নচেৎ বড় আইনি খাঁড়া অপেক্ষা করছে ওই ব্যক্তির জন্য। সুইস এই আইন গিনিপিগদের সামাজিক স্বার্থ রক্ষা করেছে। ছোট্ট প্রাণিটি নিয়ে যে সুইৎজারল্যান্ডের সরকার এতটা ভেবেছে সেটাকে তারিফ করেছেন অনেক পশুপ্রেমী মানুষ।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026