Business

তাক লাগিয়ে দেবে সংখ্যা, ১২ মাসে দেশবাসী কত প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছেন

গত ১২ মাসে কত প্যাকেট বিরিয়ানি তারা বাড়িতে পৌঁছে দিয়েছে সেই সংখ্যা সামনে আনল দেশের অন্যতম খাবার বাড়িতে পৌঁছনোর সংস্থা। যা এককথায় অবিশ্বাস্য।

গত ১২ মাসে ভারতের মানুষ কত প্যাকেট বিরিয়ানি বাড়িতে আনিয়ে খেয়েছেন সেই তথ্য তুলে ধরল দেশের অন্যতম ফুড ডেলিভারি সংস্থা সুইগি। ২ জুলাই সারা বিশ্বে আন্তর্জাতিক বিরিয়ানি দিবস পালিত হয়। এই ২ জুলাই দিনটির কথা মাথায় রেখে সুইগি যে তথ্য সামনে তুলে আনল তা এককথায় অবিশ্বাস্য।

এত প্যাকেট বিরিয়ানি মাত্র ১২ মাসে বাড়ি বাড়ি পৌঁছেছে! তাক লাগিয়ে দেওয়ার মত সংখ্যায় সবচেয়ে বেশি অর্ডার রয়েছে কলকাতার বিরিয়ানি, হায়দরাবাদি দম বিরিয়ানি, লখনউ বিরিয়ানি এবং মালাবার বিরিয়ানির।

এছাড়াও বিরিয়ানি অর্ডার হয়েছে। সুইগি দাবি করেছে গত ১২ মাসে তারা ৭ কোটি ৬০ লক্ষ বিরিয়ানির প্যাকেট সারা দেশের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। প্রতি মিনিটে গড়ে ২১৯টি করে অর্ডার সারা ভারতের বিভিন্ন প্রান্তে থেকে এসেছে বলে জানিয়েছে সংস্থা।

এই বিপুল সংখ্যক বিরিয়ানির প্যাকেট অর্ডারে সবচেয়ে এগিয়ে আছে বেঙ্গালুরু। তারপরেই রয়েছে মুম্বই শহর। আর মুম্বইয়ের পিছনে রয়েছে দিল্লি।

সারা দেশের ২ লক্ষ ৬০ হাজার বিরিয়ানির দোকান থেকে এই অর্ডার সংস্থা বিভিন্ন মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত সংস্থা জানাচ্ছে গত বছরের তুলনায় এ বছর বিরিয়ানি অর্ডার ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত ১ বছরে সবচেয়ে বেশি টাকার বিরিয়ানি একবারে অর্ডার করেছিলেন চেন্নাইয়ের এক ব্যক্তি। তিনি ১টি অর্ডারে ৩১ হাজার ৫৩২ টাকা খরচ করেন বিরিয়ানি আনাতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026