World

কাটলেই আর্ত চিৎকার, বইছে লাল স্রোত, তবু তাকে কেটে খাচ্ছে ‘নরখাদক’

কৃষ্ণাঙ্গ শরীরটার নিচের অংশটা নেই। তা কেটে খেয়ে ফেলেছে ‘নরখাদক’-এর দল। শরীরের উর্ধ্বাঙ্গ কেটে খেয়ে নিতে খুব বেশি বাকি নেই। কোমরের কাছ থেকে বয়ে যাচ্ছে লাল স্রোত। আর অসহায় মানুষটা নিজেকে একটু একটু করে দেখছে শেষ হয়ে যেতে। তার আর্ত কান্না শোনার কেউ নেই। উল্টে হাসি মুখে উপস্থিত খাদকরা ছুরির কোপ বসিয়ে চলেছে আক্রান্তের শরীরে।

এতক্ষণ ধরে কোনও হরর ছবির দৃশ্যের বর্ণনা আপনারা পড়লেন না কিন্তু। এ হল গিয়ে এক কেক মানবীর হত্যাকাণ্ডের বিবরণ। ভাবছেন কেক মানবী? সে আবার কে? আসলে সুইডেনের একটি প্রদর্শনশালায় বাস কেক মানবীর। তার শরীর থেকে কেক টুকরো টুকরো করে খাওয়ার সেই ছবি এর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

মজার বিষয়, কেক মানবীর মুখটা শুধু রক্তমাংসের। শরীরের বাকি অংশ গাঢ় কালো সকলের প্রিয় ‘ডার্ক চকোলেট’ দিয়ে তৈরি। সেটা কি করে সম্ভব ভাবছেন?

আসলে টেবিলের উপর রাখা চকোলেট কেকটি তৈরি করা হয়েছে মানুষের শরীরের আদলে। আর টেবিলের গর্ত দিয়ে কারসাজি করে উপরের দিকে রাখা হয়েছে বিকটবদন এক মানুষের মুখ। যতবার কেকের টুকরো কাটা হচ্ছে, ততবার দর্শক-খাদকদের মনোরঞ্জনের জন্য ব্যথার ভান করে কেঁদে উঠছে সে। যা দেখে আরও তারিয়ে তারিয়ে কেক মুখে পুরছেন হাসিতে ফেটে পড়া শ্বেতাঙ্গ দর্শকরা।

তবে ভিডিওটি যতই হাস্যকর হোক, তা নিয়ে মুখভার নেটিজেনদের। একজন কৃষ্ণাঙ্গকে কেটে খাচ্ছেন শ্বেতাঙ্গরা। এর মধ্যে কোথাও যেন বর্ণবিদ্বেষের গন্ধ পাচ্ছেন তাঁরা।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026