World

২৮ ঘণ্টা হাওয়ায় বল রেখে চমকে দিলেন এক ফুটবল অনুরাগী, গড়লেন বিশ্বরেকর্ড

যাঁরা ফুটবল খেলেন তাঁরা অনেক সময়ই পা, মাথা, বুক বা থাই দিয়ে বল নাচান। তবে তাঁরাও ভাবতে পারবেননা টানা ২৮ ঘণ্টা ধরে এভাবে ফুটবল নাচানোর কথা।

ফুটবলার থেকে ফুটবল খেলতে যাঁদের ভাল লাগে, সকলেই পায়ে ফুটবল নিয়ে নাচাতে পছন্দ করেন। বলের ওপর নিয়ন্ত্রণও যাচাই করে নিতে পারেন তাঁরা। বল নিয়ন্ত্রণের জন্য মনঃসংযোগও এমনটা করলে বৃদ্ধি পায়। আর সবচেয়ে বড় কথা হল ফুটবল অনুরাগীদের এভাবে বল নাচাতে দারুণ লাগে।

যাঁরা এভাবে পায়ে ফুটবল নিয়ে বল নাচিয়েছেন তাঁরা জানেন সেটা কতক্ষণ করা সম্ভব। কতক্ষণ বল নিয়ন্ত্রণে থাকে। এটা বাস্তব যে অনেক পেশাদার ফুটবলারও খুব বেশি সময় বল এভাবে নাচিয়ে যেতে পারেননা।

কিন্তু এক ফুটবল অনুরাগী সেখানেই সকলের নজর কেড়ে নিলেন। কারণ তিনি কিছুক্ষণ নয়, একটানা ২৮ ঘণ্টা ২১ মিনিট ২ সেকেন্ড এভাবে বল বাতাসে রেখে বাজিমাত করলেন। গড়ে ফেললেন নতুন বিশ্বরেকর্ড।

সুইডেনের লিঙ্কোপিনের একটি জিমনেসিয়ামে সুইডেনের বাসিন্দা ড্যানিয়েল ইয়াকব এই অসাধ্যসাধন করে দেখিয়েছেন। তিনি একবার বল পায়ে নাচানো শুরু করার পর টানা ৩ ঘণ্টা তাঁকে বলটি পা, বুক, মাথা ব্যবহার করে বাতাসে রাখতে হয়। ৩ ঘণ্টার পর তাঁকে ১৫ মিনিটের একটি করে ব্রেক নিতে দেওয়া হয়।

তারপর ফের শুরু। আর এভাবেই তিনি সম্পূর্ণ করেন ১ দিন ৪ ঘণ্টা ২১ মিনিট এবং ২ সেকেন্ড সময়। প্রসঙ্গত ২০১০ সালে অন্য এক ফুটবল অনুরাগী এভাবেই ২৬ ঘণ্টা বল বাতাসে রাখতে সক্ষম হন। এতদিন সেটাই ছিল বিশ্বরেকর্ড। সেই রেকর্ড ভেঙে দিলেন ড্যানিয়েল।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026