World

সমুদ্রের তলায় অনন্য প্রাপ্তি, উদ্ধার শতাধিক ১৭৫ বছর পুরনো শ্যাম্পেন

সমুদ্রের তলায় যে কি কি লুকিয়ে আছে তা কারও জানা নেই। তবে কিছু কিছু পাওয়া যায়। যেমন পাওয়া গেল ১৭৫ বছর পুরনো শ্যাম্পেনের শতাধিক বোতল।

সবকটি বোতল মুখ বন্ধ। একেবারে সিল করা। মানে সেগুলি নতুন। নতুন কিন্তু ১৭৫ বছর পুরনো। ১৭৫ বছর আগে সেগুলির মুখ যে সিল করা হয়েছিল, তা আজও সিল অবস্থাতেই রয়েছে। যা আবার রয়েছে জলের অনেক তলায়।

বাল্টিক সাগরের বুকে ভেসে চলা একটি মাছ ধরার নৌকা থেকে ২ জন জলে ঝাঁপ দেন। তাঁদের মনে হয়েছিল সেখানে কিছু পাওয়া যেতে পারে। তাঁরা পোল্যান্ডের একটি বেসরকারি সংস্থার তরফ থেকে জলের তলায় নতুন কিছু খুঁজে বেড়ানোর কাজ করেন।

এঁরা জলের তলায় পৌঁছে দেখেন একটি ভাঙা জাহাজ পড়ে আছে। সমুদ্রের তলদেশে এমন বহু জাহাজেরই সন্ধান পাওয়া যায়। তাঁরা সেই জাহাজের মধ্যে থেকে শতাধিক নতুন শ্যাম্পেনের বোতল ছাড়াও পান পোর্সেলিনের জিনিসপত্র।

সুইডেনের অদূরে ২ ঘণ্টা ধরে বাল্টিক সাগরের তলায় ভাঙা জাহাজের আনাচকানাচ খুঁজে তাঁরা আরও অনেক জিনিসপত্র পান। তাঁদের ধারনা এ জাহাজ ছিল সে সময়ের রাজকীয় সম্পত্তি।

প্রেস বিজ্ঞপ্তি জারি করে এটাও জানানো হয় যে ওই জাহাজের মধ্যে থেকে অনেক মিনারেল ওয়াটারের বোতলও উদ্ধার হয়েছে। সব মিলিয়ে যে বিপুল জিনিসপত্র ওই ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার হয়েছে তা ওই ডুবুরিদেরও অবাক করেছে।

তাঁদের ১ জনের দাবি, তিনি প্রায় ৪০ বছর ধরে এভাবে জলের তলায় খুঁজে বেড়ানোর কাজ করেন। কিন্তু এত সম্পত্তি একটি ডুবে যাওয়া জাহাজ থেকে এর আগে তিনি কখনও পাননি।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026