Entertainment

আন্টি বলায় ৪ বছরের শিশু সম্বন্ধে কটূক্তি, বিপাকে অভিনেত্রী

একটি ৪ বছরের শিশু কী বলবে এক তরুণীকে? আন্টি বলাটাই স্বাভাবিক। কিন্তু সেই আন্টি বলাই তার নাকি কাল হয়েছিল। ওই ৪ বছরের শিশুকে একটি চ্যাট শো-তে এসে অত্যন্ত কুরুচিকর সম্বোধন করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এভাবে একটি শিশুকে কটূক্তি করায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। নেটিজেনরা তাঁকে যা তা ভাষায় অপমান করেছেন।

স্বরা কথা বলতে গিয়ে জানান, তিনি তখন একটি বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন। সে সময় তাঁর সঙ্গে অভিনয় করছিল একটি ৪ বছরের শিশু। সেটে তাঁকে আন্টি বলে সম্বোধন করে ওই শিশু। সেই ঘটনার কথা বলতে গিয়ে ওই শিশুকে খারাপ শব্দে সম্বোধন করেন স্বরা। যা কখনই ভাল চোখে নেননি নেটিজেনরা। একটি শিশুকে এমন সম্বোধনের জন্য স্বরাকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়।

স্বরার অবশ্য দাবি তিনি ওইসব শব্দ প্রয়োগ করেননি। ওই শিশুটির সম্বন্ধে ভেবেছিলেন। এদিকে নেটিজেনরা সমালোচনা করা পর্যন্ত তবু একরকম ছিল। এখন আবার একটি এনজিও স্বরার বিরুদ্ধে সক্রিয় হয়েছে। একটি শিশুর সম্বন্ধে এমন শব্দ প্রয়োগের জন্য স্বরার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর দ্বারস্থ হয়েছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026