Kolkata

প্রয়াত স্বামী আত্মস্থানন্দ

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। তাঁর অবস্থা সংকটজনক ছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। সেখানেই এদিন রামকৃষ্ণলোকে যাত্রা করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। ট্যুইটে স্বামী আত্মস্থানন্দের মৃত্যুতে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তার আগে এদিন সকালে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে আত্মস্থানন্দজিকে দেখতে যান মুখ্যমন্ত্রী। বেলা পৌনে ১টা নাগাদ তিনি হাসপাতালে পৌঁছন। সেখানে কথা বলেন মহারাজদের সঙ্গে। স্বামী আত্মস্থানন্দজি মহারাজের সম্বন্ধে খোঁজ খবর নেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। তাঁর চিকিৎসার জন্য ১৬ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে চলে গেলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৫ তম প্রেসিডেন্ট।

এদিন রাতভর বেলুড়মঠে শায়িত থাকবে দেহ। সারারাত সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। আগামী সোমবার রাত ৯টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাজ্য সরকারের তরফে দেওয়া হবে গান স্যালুট। উপস্থিত থাকবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও মন্ত্রী ফিরহাদ হাকিম।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026