Entertainment

সুস্মিতা সেন ললিত মোদীর বিয়ে নিয়ে এবার মুখ খুললেন সুস্মিতার বাবা

অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছেন তিনি। বিয়েও করতে চলেছেন তাঁরা। ললিত মোদীর ট্যুইটের পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেনের বাবা।

অভিনেত্রী সুস্মিতা সেন বিয়ে করছেন! তাও আবার ললিত মোদীকে! অনেকেই বৃহস্পতিবার সন্ধেয় চমকে উঠেছিলেন এই খবরে। বিষয়টি নিয়ে ললিত মোদী নিজেই ট্যুইট করে সকলকে জানান।

মোদী এও জানান, সুস্মিতাকে নিয়ে তিনি বিদেশে বেড়িয়ে সবে ফিরেছেন। সুস্মিতার সঙ্গে ডেট করছেন তিনি। বিয়েটাও হয়ে যাবে।

প্রাক্তন আইপিএল চেয়ারম্যানের এই বিবাহ বার্তার পর সকলেই জানতে চাইছেন তাঁদের কবে বিয়ে হতে চলেছে। সুস্মিতা সেন অবশ্য এ নিয়ে মুখ খোলেননি।

তবে সুস্মিতার বাবা প্রাক্তন বায়ুসেনা আধিকারিক সুবীর সেন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁর সঙ্গে শুক্রবার সকালেই সুস্মিতার কথা হয়েছে। তবে এ নিয়ে একটা কথাও হয়নি।

সুবীরবাবু সাফ জানিয়েছেন, তাঁরা মেয়ে ললিত মোদীকে বিয়ে করবেন এমন কোনও খবর তাঁর কাছে অন্তত নেই। শুক্রবার সকালে মেয়ের সঙ্গে ফোনে কথা বলার সময়ও নানা কথা হয়েছে, কিন্তু এ বিষয়ে তাঁকে মেয়ে কিছুই বলেননি। তিনি ললিত মোদীর ট্যুইট থেকে বিষয়টা জেনেছেন ঠিকই। কিন্তু মেয়ে তাঁকে এখনও কিছু জানাননি।

২০১০ সালে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি, কর ফাঁকি সহ নানা অভিযোগ মাথায় নিয়েই রাতারাতি দেশ ছেড়ে লন্ডনে আশ্রয় নেন ললিত মোদী। তারপর থেকে সেখানেই থাকেন। বৃহস্পতিবার তাঁর সুস্মিতা সেনের সঙ্গে ডেট করার বা বিয়ে করার কথা সামনে আসার পর হইহই পড়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026