শেষ ২ বছরে এফডিআই ৩.৬৯ লক্ষ কোটি : সুষমা

ভারতে শেষ ২ বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ৫৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩ দশমিক ৬৯ লক্ষ কোটি টাকা। এনডিএ সরকারের সাফল্য বর্ণনা করতে গিয়ে রবিবার এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি সরকারের অন্যতম লক্ষ্য বলে দাবি করেন তিনি। সেই লক্ষ্যে এখনও পর্যন্ত ১৪০টি দেশের সঙ্গে সম্পর্কের উন্নতিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এরমধ্যে এশিয়া প্যাসিফিকের দ্বীপরাষ্ট্র, আফ্রিকার অনেকগুলি দেশ এবং গালফ রাষ্ট্রগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির ৬টিতেই সফর করেছেন। কথা বলেছেন সেখানকার রাষ্ট্রপ্রধান থেকে শিল্পপতিদের সঙ্গে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে লাগাতার সম্পর্ক উন্নতির এই চেষ্টার ফলেই ভারতে শেষ ২ বছরে এই বিপুল অঙ্কের এফডিআই ঢোকা সম্ভব হয়েছে বলে এদিন দাবি করেন বিদেশমন্ত্রী। এদিকে ভারত দক্ষিণ চিন সাগর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বলে এদিন মন্তব্য করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, সিওলে এনএসজি বৈঠকের কথা মাথায় রেখে চিনকে সন্তুষ্ট রাখতেই এদিন দক্ষিণ চিন সাগর সমস্যা নিয়ে ভারতের নরম অবস্থানের কথা খোলাখুলি জানানোর চেষ্টা করেছেন বিদেশমন্ত্রী। এটাকে চিনের জন্য বার্তা বলেই মনে করছেন তাঁরা। এদিন নন-অ্যালায়েনমেন্ট আন্দোলন থেকে শুরু করে বিশ্ব পরিবেশ আন্দোলন, সবকিছুতেই ভারতের প্রত্যক্ষ অংশগ্রহণের কথা তুলে ধরেন সুষমা স্বরাজ।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026