যারা সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের একঘরে করা উচিত। সন্ত্রাসকে মদত দেওয়া কয়েকটি দেশের শখে পরিণত হয়েছে। এদিন রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই আক্রমণ শানালেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের নাম না করেই সুষমা বলেন, কারা সন্ত্রাসবাদকে অস্ত্র যোগাচ্ছে, টাকা যোগাচ্ছে? কারা সন্ত্রাসবাদকে নির্মূল করতে আগ্রহী নয়? কারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে? রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছিলেন, ভারত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে। এদিন নওয়াজের সেই সওয়ালের জবাবে সুষমা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। বালুচিস্তানে পাক সরকার কী করছে তা নিয়ে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন সুষমা। তিনি বলেন, ভারত বন্ধুত্ব চেয়েছিল, কিন্তু তার বদলে ফেরত দেওয়া হয়েছে উরি-পাঠানকোট। সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন করে। মানবাধিকারের সবচেয়ে বড় শত্রু সন্ত্রাস। সেই সন্ত্রাসকে মদত দেওয়া হচ্ছে। এদিন পাকিস্তানের সব স্বপ্নে জল ঢেলে সুষমা ফের একবার সাফ করে দিয়েছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখা এবার বন্ধ করুক পাকিস্তান।
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…