National

আগে সন্ত্রাসে মদত বন্ধ করুক পাকিস্তান, তারপর সব কথা : সুষমা

ইসলামাবাদে বসছে দক্ষিণ এশিয় দেশগুলিকে নিয়ে তৈরি সার্ক-এর সম্মেলন। এই সম্মেলনে ভারত কী আদৌ অংশ নেবে? এই প্রশ্ন বারবার উঠছিল। অবশেষে বুধবার সে বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি এদিন সাফ জানিয়ে দিয়েছেন, ভারত সার্ক সম্মেলনে যোগ দিচ্ছে না। ইসলামাবাদ আগে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করুক। ভারতে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া বন্ধ করুক। তারপর যা কথা হওয়ার হবে। তার আগে কোনও আলোচনা নয়। সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারেনা।

গত মঙ্গলবারই সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানায় পাকিস্তান। এদিন কিন্তু বিদেশমন্ত্রী পরিস্কার করে দিলেন সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছেনা ভারত। প্রসঙ্গত ২০১৬ সালেও পাকিস্তানে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত সেই সম্মেলনে যোগ দেবেনা বলে জানিয়ে দেয়। ভারতের সুরে সুর মিলিয়ে পরে বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানও জানিয়ে দেয় যে তারাও যোগ দিচ্ছেনা সার্ক সম্মেলনে। ফলে সে বছর ভেস্তে যায় সার্ক সম্মেলনই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026