Sports

গ্রেফতার অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার

ভারতের হয়ে অলিম্পিক থেকে ২ বার পদক জিতে এনেছেন তিনি। সেই সুশীল কুমারকে গ্রেফতার করল পুলিশ। বেশ কিছুদিন ধরেই লুকিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

গ্রেফতার হলেন অলিম্পিক পদকজয়ী ভারতীয় কুস্তিগির সুশীল কুমার। তাঁকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিল পুলিশ। অবশেষে রবিবার তাঁকে গ্রেফতার করতে সমর্থ হয় তারা।

জলন্ধরের কাছ থেকে সুশীল কুমারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সুশীল কুমারের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এদিন সুশীল কুমারের সঙ্গে এই হত্যাকাণ্ডে তাঁর সহযোগী বলে অভিযুক্ত অজয় কুমারকেও গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলা কুস্তিগির সাগর ধনকরকে হত্যার অভিযোগে সুশীল ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্জাবের ছত্রসাল স্টেডিয়ামে একটি ঝগড়া মারামারির ঘটনার পর মৃত্যু হয় সাগরের। এই মৃত্যুর ঘটনায় নাম জড়ায় সুশীলের।

গত ১৮ মে সুশীল অন্তর্বর্তী জামিনের জন্য আদালতে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন না মঞ্জুর করে আদালত। তারপরেও তাঁর নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে রবিবার সুশীলকে ধরতে সমর্থ হল দিল্লি পুলিশের একটি দল।

মে মাসের ৪ তারিখ থেকেই তিনি বেপাত্তা ছিলেন। সুশীল কুমারের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণাও করে দিল্লি পুলিশ। লুকআউট নোটিসও জারি হয় তাঁর বিরুদ্ধে। দিল্লি আদালত সুশীলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করে।

প্রসঙ্গত কুস্তিতে পুরুষদের ৬৬ কেজি বিভাগে ২০০৮ সালে বেজিং অলিম্পিক গেমস থেকে ব্রোঞ্জ পদক ও ২০১২ সালে লন্ডন অলিম্পিক গেমস থেকে রূপোর পদক জয় করেন সুশীল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026