Sports

বিপাকে অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার, পুলিশে এফআইআর

দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম। এখানেই চলছিল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে হতে চলা কমনওয়েলথ গেমস সহ বিভিন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি বাছার ট্রায়ালপর্ব। সেখানে ২০০৮ ও ২০১২-র অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারের সঙ্গে বাউট চলছিল তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী পরভিন রাণার।

খেলা চলাকালীনই সুশীল কুমারের সমর্থকেরা পরভিন রাণাকে প্রতারক বলে টিপ্পনী কাটতে থাকেন। পরভিন রাণা খেলা চলাকালীন সুশীল কুমারের হাতে কামড়ানোর চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তাঁরা। তবে ৭৪ কেজি বিভাগের এই লড়াইয়ে শেষ হাসি হাসেন সুশীল কুমারই।

অভিযোগ খেলা শেষ হওয়ার পর বাইরে ড্রেসিং রুমের কাছে আচমকাই পরভিন রাণার সমর্থকদের ওপর ঝাঁপিয়ে পড়েন সুশীল কুমারের সমর্থকেরা। শুরু হয় ব্যাপক মারপিট।

এই সময়ে দলে ভারী সুশীল সমর্থকেরা পরভিন রাণার ভাই নবীন রাণাকে মারধর করেন বলে অভিযোগ। নবীন রাণাকে মারধর করে মেঝেতে ফেলে তাঁরা চম্পট দেন বলেও অভিযোগ। এরপরই সুশীল কুমারের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেন পরভিন রাণার সমর্থকেরা।

যদিও পাল্টা কোনও অভিযোগ সুশীল ক্যাম্প থেকে পুলিশে দায়ের করা হয়নি। পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে সুশীল কুমার বলেন, তাঁর সমর্থক বা বন্ধুদের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। খেলায় এমন ঘটনা হওয়া বাঞ্ছনীয় নয় বলেও অভিমত ব্যক্ত করেন ভারতের এই তারকা কুস্তিগির।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026