Sports

সুশীল কুমারের সোনালি প্রত্যাবর্তন, ৩ বছর পর ফের কমনওয়েলথ থেকে সোনা

৩ বছর পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনালি প্রত্যাবর্তন সুশীল কুমারের। কুস্তির আখড়ায় সোনা জিতে বিশ্বের দরবারে ভারতীয়দের মুখ স্বর্ণোজ্জ্বল করলেন লড়াকু সুশীল। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত রবিবার স্বর্ণপদক জিতলেন তিনি। ৭৪ কেজি ফ্রি স্টাইল পুরুষ বিভাগে উল্টোদিকে ছিলেন নিউজিল্যান্ডের কঠিন প্রতিপক্ষ আকাশ খুল্লার। তবে আকাশকে নিয়ে রবিবার কার্যত ছেলেখেলায় মেতে ওঠেন আত্মবিশ্বাসে ভরপুর সুশীল।

প্রথম থেকেই তাঁর আক্রমণাত্মক মেজাজে দিশেহারা হয়ে পড়েন আকাশ। ৬-০ ব্যবধানে কমনওয়েলথ প্রতিযোগিতায় এই নিয়ে পঞ্চমবারের জন্য খেতাব জয় করলেন ভারতীয় কুস্তির রাজপুত্র। এর আগে ২০১৪ সালে গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ কুস্তি প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন সুশীল। এবারেও সোনা জয়ের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত সুশীল তাঁর পদক উৎসর্গ করেছেন তাঁর গুরু ও দেশবাসীর উদ্দেশ্যে। সুশীলের সঙ্গে আরেক ভারতীয় পরভিন রাণা একই বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। — ছবি – সৌজন্যে – ট্যুইটার

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026