রিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার আশা ছাড়ছেন না অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার। আদালতে নিরাশ হওয়ার পর এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে উদ্যোগ নিলেন তিনি। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করেছেন তিনি। গত শনিবারই ভারতের স্কুল গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুশীল। আগামী ২০২০ পর্যন্ত এই পদে থাকবেন তিনি। এই পদ পাওয়ার পরই এদিন ফের রিও অলিম্পিকে ভারতের হয়ে ৭৪ কেজি বিভাগে প্রতিনিধিত্ব করার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন সুশীল। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার দাবি নিয়ম মেনেই সুশীল কুমারের জায়গায় এবার ৭৪ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নরসিংহ যাদবের নাম ঘোষণা করেছে তারা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সুশীল। কিন্তু হাইকোর্টও জানিয়ে দেয় ফেডারেশনের নিয়ম নেমেই নরসিংহ যাদবকে নির্বাচিত করা হয়েছে। দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর বেশ কিছুদিন চুপ ছিলেন সুশীল কুমার। এবার ফের নড়েচড়ে বসলেন তিনি। এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন ভারতের অলিম্পিক পদকজয়ী এই কুস্তিগির।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…