Entertainment

বাড়িতে সুশান্তের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল, জানালেন তুতোভাই

কয়েক মাস পরেই বিয়ে। তাই সুশান্তের বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল বাড়িতে। একটি টিভি চ্যানেলকে এমনই জানিয়েছেন সুশান্তের তুতোভাই।

মুম্বই : আগামী নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন সুশান্ত সিং রাজপুত। হাতে আর কত দিনই বা সময়! তাই ইতিমধ্যেই সুশান্তের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল বাড়িতে। পাটনা তো বটেই, এমনকি পরিবারের সকলের এরমধ্যে মুম্বই আসার কথা ছিল। মুম্বইতে কী তোড়জোড় করা যায়, বিয়ে কীভাবে হবে এসব দেখতেই তাঁদের মুম্বই আসার কথা ছিল। এমনই দাবি করেছেন সুশান্ত সিং রাজপুতের তুতোভাই।

তিনি আরও জানিয়েছেন, ঠিক ছিল ছোট করে হবে বিয়ে। বিয়ের অনুষ্ঠানে বিশেষ কাউকে নিমন্ত্রণ করা হবে না। মূলত পরিবারের সকলেই থাকবেন সেখানে। ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে সম্পূর্ণ হবে। পরিবারের সকলে ছাড়া কয়েকজন কাছের বন্ধু কেবল নিমন্ত্রিত থাকবেন। নভেম্বরে বিয়ে। তাই তার তোড়জোড় আগে থেকেই শুরু করে দেওয়া হয়েছিল। বাড়িতে সকলে তৈরি হচ্ছিলেন।

সেসব তো হচ্ছিল, কিন্তু পাত্রী কে? এই পাত্রীর নাম অবশ্য জানাননি সুশান্তের ভাই। তবে বলিউডে কান পাতলে শোনা যায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ডেট করছিলেন সুশান্ত। তবে কী রিয়াই পাত্রী? এটা অবশ্য একেবারেই জানা যায়নি। বরং বলিউডের কারও কারও মত সুশান্ত ও রিয়া কেবল ভাল বন্ধু ছিলেন। তাহলে পাত্রী কে? না, সেটা জানা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026