Entertainment

ছেলে নেই, শারীরিক অবস্থার অবনতি সুশান্তের বাবার

ছেলে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। একথা শোনার পর থেকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাঁর বাবার।

পাটনা : ফোনে এসেছিল খবরটা। ছেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর। পাটনার রাজীব নগর কলোনির বাসিন্দা সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি কথা বলার শক্তি হারান। ছেলের মৃত্যু তাঁকে বাকরুদ্ধ করে দিয়েছে। সুশান্তের খবর পাওয়ার পর তাঁর দিদি চণ্ডীগড় থেকে পাটনার দিকে পাড়ি দেন।

বিহারের পূর্ণিয়া জেলার ছোট্ট শহরের ছেলে সুশান্তের মৃত্যুর খবর পেয়ে তাঁর পাটনার বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন অনেক মানুষ। তাঁর পাড়ার লোকজন এখনও বিশ্বাস করতে পারছেন না সুশান্ত নেই। যে ছেলেটা কদিন আগেও পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে এসে পাড়ায় এত মিশে গেল, সেই ছেলেটা নিজের জীবন শেষ করে দিয়েছে।

সুশান্তের বাড়ির দেখাশোনার ভার যে মহিলার ওপর ছিল সেই লক্ষ্মীদেবী জানিয়েছেন, কয়েকদিন আগেই বাবাকে ফোন করেছিলেন সুশান্ত। জানিয়েছিলেন এরমধ্যেই তিনি পাটনা আসবেন। তারপর বাবাকে নিয়ে যাবেন কোনও এক পাহাড়ি জায়গায়। সেখানে তাঁরা হেঁটে ঘুরে বেড়াবেন। সুশান্ত কথা রাখলেন না। তিনি এলেন না। এল তাঁর মৃত্যু সংবাদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026