Entertainment

নয়া মোড়, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করলেন সুশান্তের বাবা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নয়া মোড়। এবার সুশান্তের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন সুশান্তের বাবা।

পাটনা : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডে তোলপাড় ফেলে দিয়েছে। সাধারণ মানুষ এই ঘটনায় বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে সরব হয়েছেন। অনেক অভিনেতা, পরিচালকের জনপ্রিয়তা ধাক্কা খেয়েছে। কঙ্গনা রানাওয়াতের মত বেশ কয়েকজন সুশান্তের মৃত্যুর ঘটনাকে থিতিয়ে যেতে দিচ্ছেন না। পুলিশও এক এক করে ডেকে পাঠাচ্ছে মহেশ ভাট, সঞ্জয় লীলা বনশালি সহ বিভিন্ন জনকে। এর মধ্যেই এবার নয়া মোড় এল এই মৃত্যু রহস্যে।

সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং এবার সরাসরি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন। রিয়া ছাড়া আরও ৬ জনের বিরুদ্ধেও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করে এফআইআর দায়ের করেছেন তিনি। যা নিয়ে বিহার পুলিশ এবার সক্রিয় হয়েছে।

বিহারের রাজীব নগর পুলিশ স্টেশনের ৪ সদস্যের পুলিশের তদন্তকারী আধিকারিকের একটি দল মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছে। সুশান্তের বাবার অভিযোগ দায়েরের পরই তারা তদন্তে উঠেপড়ে লেগেছে। গত ১৪ জুন তাঁর বান্দ্রার বাড়িতে ৩৪ বছরের সুশান্ত সিং রাজপুতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর পরিচারক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026