সুশান্ত সিং রাজপুত, ছবি - আইএএনএস
মুম্বই : গত ১৪ জুন মুম্বইয়ে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের দেহ। তাঁর মৃত্যু ঘিরে হৈচৈ পড়ে যায়। যার রেশ এখনও অব্যাহত। সুশান্তের ভক্তরা তাঁকে কিছুতেই ভুলতে পারছেন না। সুশান্তের ভক্তরা এখন তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে ব্যস্ত। অনেকেই শচীনের মধ্যে সুশান্তকে খোঁজার চেষ্টা করছেন।
শচীন তিওয়ারি। সুশান্তের মৃত্যুর পর এই যুবক ক্রমশ ইন্টারনেটে নিজের জায়গা তৈরি করেছেন। তাঁর মধ্যেই সুশান্তকে খুঁজছেন সুশান্তভক্তরা। খোঁজার কারণও রয়েছে। শচীন তিওয়ারি নামে এই যুবকটির চেহারা, মুখ সবই সুশান্তের মত। হট করে দেখলে অনেকেই ভুল করতে পারেন। তিনি নিজেও জানেন তাঁকে সুশান্তের মত দেখতে। তাই তিনি সেই ধারণাকে আরও শক্তিশালী করতে সুশান্তের মত হাবভাব, সুশান্তর মত নাচ, সুশান্তের মত পোশাকআশাক, সবেতেই মনোনিবেশ করেছেন।
শচীনকে ইন্টারনেটে ২ রকম নেটিজেনের মুখে পড়তে হচ্ছে। যাঁরা তাঁকে সুশান্তের জুড়ওয়া হিসাবে মেনে নিচ্ছেন। আবার অনেকে বলছেন সুশান্তের মত পুরোটাই নয়। কিন্তু কেউই তাঁকে উপেক্ষা করতে পারছেন না। আর এখানেই শচীনের সাফল্য। এমনকি অনেকে তো সুশান্তের মৃত্যুর পর শচীনকে বলিউডে তাঁর ভাগ্য পরীক্ষা করেও দেখতেও পরামর্শ দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…
ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…
ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…
এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…