সুশান্ত সিং রাজপুত, ছবি - আইএএনএস
মুম্বই : কোনও প্রতিষ্ঠিত অভিনেতা, অভিনেত্রী যখন কোনও সিনেমায় সই করেন, তার আগে সিনেমার গল্প শোনেন। স্ক্রিপ্ট পড়েন। তারপর সব খতিয়ে দেখার পরই সিনেমাটি করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। অনেক সময় স্ক্রিপ্ট পছন্দ না হলে সিনেমা করতে রাজি হন না। ফিরিয়ে দেন অফার। এটাই স্বাভাবিক। এটাই দস্তুর। কিন্তু সুশান্ত তা ভেঙেছিলেন। স্ক্রিপ্ট না পড়েই একটি সিনেমায় সই করেন তিনি।
সুশান্তের স্ক্রিপ্ট না পড়েই একটি সিনেমায় সই করার বিষয়টি সুশান্তের মৃত্যুর পর সামনে আনলেন তাঁর পরিচালক বন্ধু মুকেশ ছাবড়া। মুকেশ ছিলেন বলিউডে সুশান্তের পরম বন্ধু। মুকেশ যখন কাস্টিং ডিরেক্টর হিসাবে কাজ করছেন আর নিজে একটি সিনেমা পরিচালনা করার স্বপ্ন দেখছেন তখনই তাঁকে বন্ধু হিসাবে একটা কথা দিয়েছিলেন সুশান্ত। মুকেশের ডেবিউ সিনেমায় তিনি অভিনয় করবেন।
মুকেশ জানিয়েছেন, অবশেষে যখন তিনি নিজের একটি সিনেমা তৈরির সুযোগ পেলেন তখন তাঁর ডেবিউ ডিরেক্টোরাল ফিল্ম দিল বেচারা-য় অভিনয়ের কথা সুশান্তকে বলেন। স্ক্রিপ্টও পড়েননি সুশান্ত। বন্ধুকে দেওয়া কথা রেখেছিলেন চোখ বুজে। সই করেছিলেন সিনেমায়। মুকেশ আরও জানান, কোনও দৃশ্যকে যদি আরও ভাল করার সুযোগ আছে বলে সুশান্তের মনে হত, তিনি তখনই মুকেশকে সেকথা বলতেন। ২ জনে তারপর একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতেন। প্রসঙ্গত জুলাই ২৪-এ ডিজনি-হটস্টারে প্রকাশ পাচ্ছে ‘দিল বেচারা’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…