সুশান্ত সিং রাজপুত, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পিছনে কী রহস্য রয়েছে? তাঁকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। এমনকি সুশান্তের পরিবার তো তাঁর মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলেও দাবি করেছে। সুশান্তের মৃত্যুর যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। এই অবস্থায় সুশান্তের মৃত্যু নিয়ে এবার আসরে নামল একটি রাজনৈতিক দল। রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি।
এলজেপি-র তরফে দলের সভাপতি চিরাগ পাসোয়ান সুশান্তের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি পাঠিয়েছেন। প্রসঙ্গত চিরাগ নিজেও একজন অভিনেতা। বিহারের পরিচিত নায়ক তথা রাজনীতিবিদ। চিরাগ লিখেছেন বিহারের গর্ব ছিলেন সুশান্ত। গোটা বিহার চাইছে তাঁর মৃত্যুর সঠিক তদন্ত হোক। প্রসঙ্গত বিহারে সুশান্তের অনুরাগীরা তাঁর মৃত্যুর পর রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর পাটনার বাড়িতে একটি শোকসভা হয়েছে। সেখানে পরিবার, আত্মীয়, বন্ধুরা অনেকেই যোগ দেন। যোগ দেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীও। সুশান্তের একটি হাস্যমুখর পোট্রেটকে সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল এই শোকসভায়। অনেকেই তাঁর স্মৃতিচারণা করেন। পরিবারের চোখের জল এদিনও বাঁধ মানেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…
মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…