Entertainment

পঞ্চভূতে বিলীন সুশান্ত সিং রাজপুত, শেষ শ্রদ্ধা জানালেন তারকারা

সোমবার বিকেলে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে হাজির হন অনেক তারকা।

মুম্বই : শহরে তখন বৃষ্টি হচ্ছে। বিকেল বেলা। ভিলে পার্লের পবন হংস শ্মশানে নিয়ে আসা হয় সুশান্ত সিং রাজপুতের কাপড় জড়ানো দেহ। ৩৪ বছরের এক ঝকঝকে তরুণ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন হাজির হয়েছিলেন শ্রদ্ধা কাপুর, কৃতী শ্যানন, একতা কাপুর, বিবেক ওবেরয় সহ বলিউডের অনেক অভিনেতা। তবে শ্মশানে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। পাটনা থেকে সুশান্তের বাবা, মামা সহ অনেকে হাজির হয়েছিলেন। তাঁদের হাতেই তুলে দেওয়া হয়েছিল দেহ।

বৃষ্টিভেজা এক বিকেলে এদিন সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হল। পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যু অনেক বলিউড তারকার চোখে জল এনে দিয়েছে। অনেকে মুখও খুলতে শুরু করেছেন। বলিউডে কেউ কারও বন্ধু হয়না। এমনই মনে করছেন অনেকে। আবার কঙ্গনা রানাওয়াতের মত অভিনেত্রী তো ক্ষোভে ফেটে পড়ে এই মৃত্যুর পিছনে রহস্যের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু সব কিছুকে পিছনে ফেলে চলে গেলেন সুশান্ত। জানা গিয়েছে মাকে খুব ভালবাসতেন সুশান্ত। ১৮ বছর বয়সে মাকে হারানো ছেলেটা ৩৪ বছর বয়সেই ফিরে গেল মায়ের কাছে।

তাঁর মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেল। তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার বলছে কোনও আত্মহত্যা নয়, সুশান্তকে খুন করা হয়েছে। সুশান্তের পুলিশ আধিকারিক জামাইবাবুও তাই মনে করছেন। সবাই চাইছেন ঠিকঠাক তদন্ত হোক পুরো ঘটনার। পুলিশও সেই উদ্যোগ নিয়েছে। তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026