ফাইল : সুরভিন চাওলা, ছবি - আইএএনএস
কাস্টিং কাউচ নিয়ে বলিউড অভিনেত্রীরা অনেকেই মুখ খুলেছেন। যাঁরা লোকলজ্জা বা অন্য কোনও কারণে সব সহ্য করেও মুখ বন্ধ রেখেছিলেন, তাঁরাও এখন সাহস করে অনেকে মুখ খুলছেন। হ্যাশট্যাগ মিটু-তে সামিল হচ্ছেন। সেই তালিকায় যুক্ত হল আরও এক বলিউড অভিনেত্রীর নাম। যিনি শুধু বলিউড বলেই নয়, দক্ষিণি সিনেমাতেও সমানভাবে সফল। যিনি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন তাঁর সঙ্গে ঘটা কিছু ঘটনা নিয়ে।
তাঁর দাবি, এক নির্দেশক তাঁকে বক্ষ বিভাজিকা দেখাতে বলেছিলেন। তিনি নাকি দেখতে চেয়েছিলেন তাঁর বক্ষ বিভাজিকা কেমন দেখতে। অন্য এক নির্দেশকের আবার নাকি উৎসাহ ছিল তাঁর উরু দর্শনের। তিনি তাঁকে তাঁর উরু কেমন তা দেখাতে বলেন। এমনই বিচিত্র ও অসম্মানজনক পরিস্থিতির শিকার হতে হয়েছে তাঁকে বলে জানালেন বলিউড অভিনেত্রী সুরভিন চাওলা। সুরভিন জানিয়েছেন, খুবই লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাঁর জীবনে ৫ বার। ৩ বার দক্ষিণি সিনেমা করতে গিয়ে। ২টি ঘটনা ঘটে বলিউডে।
হেট স্টোরি ২ অভিনেত্রীর আরও দাবি, একবার এক জায়গায় গিয়েছিলেন অডিশন দিতে। প্রথমেই তাঁকে বলে দেওয়া হয় তিনি নাকি মোটা। তখন তাঁর ৫৬ কেজি ওজন ছিল। সুরভিনের মতে, ওই ব্যক্তির চশমার পাওয়ার বদলানো উচিত। সুরভিনের জীবন শুরু ছোট পর্দা দিয়ে। তারপর ক্রমে তিনি বলিউডে প্রবেশ করেন। করেন দক্ষিণি সিনেমা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…