National

রাহুল গান্ধীকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

রাহুল গান্ধী একজন ব্রিটিশ নাগরিক। এই দাবিকে সামনে রেখে সোচ্চার হয়েছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রককেও জানান। স্বরাষ্ট্রমন্ত্রক রাহুল গান্ধীর নামে গত ২৯ এপ্রিল একটি নোটিস ইস্যু করে। তাঁর নাগরিকত্ব নিয়ে বিশদে জানানোর জন্য ১৫ দিনের সময় বেঁধে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরই ২ সমাজসেবী সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন যে স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিসকে সামনে রেখে রাহুল গান্ধীর লোকসভা নির্বাচনে প্রার্থীপদ বাতিলের দাবি করা হোক। সেই আবেদনকে বৃহস্পতিবার নাকচ করে দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে তৈরি বেঞ্চ এদিন সাফ জানিয়ে দেয়, কোনও একটি সংস্থা তাদের কোনও ফর্মে রাহুল গান্ধীকে ব্রিটিশ নাগরিক বলে চিহ্নিত করলেই কি তিনি ব্রিটিশ নাগরিক হয়ে যাবেন? প্রশ্নটি সামনে রেখে আবেদন নাকচ করে দেয় বেঞ্চ।

এর আগে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দাবি করেছিলেন রাহুল গান্ধী তাদের সংস্থায় অন্যতম ডিরেক্টর ও সেক্রেটারি হিসাবে ছিলেন বলে জানিয়েছিল ব্রিটিশ সংস্থা ব্যাকপস লিমিটেড। ২০০৩ সাল থেকে সংস্থাটি ব্রিটেনে নথিভুক্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026