National

আদালত শেষ হওয়া পর্যন্ত বসে থাকুন, বিরল সাজা দিল সুপ্রিম কোর্ট

আদালত অবমাননার জন্য সাজা হল সিবিআইয়ের প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাওয়ের। তবে সাজার ধরণ নেহাতই বিরল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি সঞ্জীব খান্নার ৩ সদস্যের বেঞ্চ এম নাগেশ্বর রাওকে আদালত অবমাননার অপরাধী হিসাবে চিহ্নিত করে।

এম নাগেশ্বর রাও এবং সিবিআইয়ের লিগাল অ্যাডভাইজারকে দোষী সাব্যস্ত করে প্রধান বিচারপতি সাফ জানান, আদালত অবমাননার জন্য তাঁদের ৩০ দিন পর্যন্ত কারাবাসের নির্দেশও তিনি দিতে পারতেন। কারণ যা করা হয়েছে তা না বুঝে নয়। বরং জেনে বুঝেই করা হয়েছে। এরপর আদালত এম নাগেশ্বর রাও ও সিবিআইয়ের লিগাল অ্যাডভাইজারকে আদালতের কাজ শেষ না হওয়া পর্যন্ত আদালতেই বসে থাকার নির্দেশ দেয়। সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এম নাগেশ্বর রাওকে।

ফাইল : সুপ্রিম কোর্ট, ছবি – আইএএনএস

জরিমানার সাজা আগেও দেখা গেছে। কিন্তু এভাবে একদিন এম নাগেশ্বর রাওয়ের মত উচ্চপদস্থ আধিকারিককে আদালতের মধ্যে বসিয়ে রাখার সাজা বিরল। কিন্তু কেন এই সাজা? সিবিআই-এর প্রাক্তন অধিকর্তা অলোক বর্মাকে রাতারাতি সরানোর নির্দেশের পর সিবিআইয়ের অন্তর্বর্তী অধিকর্তার দায়িত্ব সামলাতে বলা হয় এম নাগেশ্বর রাওকে। সেসময়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে বিহারের মুজফ্ফরনগর হোমের একটি তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিক একে শর্মাকে বদলির কাগজে সই করেন এম নাগেশ্বর রাও।

ফাইল : এম নাগেশ্বর রাও, ছবি – আইএএনএস

গত সোমবার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে শীর্ষ আদালতকে চিঠি দেন এম নাগেশ্বর রাও। অ্যাটর্নি জেনারেলও তাঁর সাজা লঘু করার জন্য আদালতে আপিল করেন। তারপর মঙ্গলবার সাজা ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ১ লক্ষ টাকা জরিমানার পাশাপাশি সারাদিন আদালতের কোণায় বসে থাকতে হল এম নাগেশ্বর রাওকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026