বিসিসিআই নিয়ে লোধা কমিটির প্রায় সব সুপারিশই মেনে নিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে লোধা কমিটির সুপারিশ মেনে আগামী দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনও মন্ত্রী থাকতে পারবেন না। থাকতে পারবেন না কোনও সরকারি আধিকারিকও। এছাড়া ৭০ বছরের বেশি বয়স্ক কোনও ব্যক্তিকে বোর্ডের সদস্য হিসাবে রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এবার থেকে প্রতিটি রাজ্য থেকে একটি মাত্র ভোটই গ্রাহ্য হবে। যেসব রাজ্যে একাধিক ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে তাদের রোটেশন পদ্ধতিতে ভোটাধিকার মিলবে বলে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৬ মাসের মধ্যে এইসব নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট মহলের ধারণা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বিসিসিআইতে রাজনৈতিক হস্তক্ষেপ অনেকটাই হ্রাস পাবে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…